মার্কিন মুলুকে মেজর ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই হারল নাইট রাইডার্স

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বসা মেজর ক্রিকেট লিগে শুরুটা সুখকর হল না লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের। বৃহস্পতিবার প্রথম ম্যাচেই টেক্সাস সুপার কিংসের কাছে ৬৯ রানে হেরে গেলেন সুনীল নারাইন-আন্দ্রে রাসেলরা। প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১৮১ রান তুলেছিল টেক্সাস। জবাবে ব্যাট করতে নেমে মহম্মদ মহসিনের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়ে ১৪ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের ইনিংস।

 

গ্র্যান্ড পেরেইরিরে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে টেক্সাস সুপার কিংসকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক সুনীল নারাইন। ফাপ ডুপ্লেসিকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে সুপার কিংসকে ধাক্কা দিয়েছিলেন লকি ফার্গুসন। লাহিরু মিলান্থাকে ফিরিয়ে দ্বিতীয় ধাক্কা দেন আলি খান। তার পরেই জ্বলে উঠলেন ডেভন কনওয়ে। ডেভিড মিলারের সঙ্গে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। ৩৭ বলে ৫৫ রান করে অ্যাডাম জাম্পার বলে সাজঘরে ফেরেন। মিলিন্দ কুমারকে দ্রুত ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষের ওপরে চাপ তৈরি করার চেষ্টা করেন সুনীল। কিন্তু ডেভিড মিলারের ৪২ বলে ৬১ রান করে সেই চাপ কাটিয়ে দেন। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮১ তোলে টেক্সাস। পরের দিকে নেমে ছয় বলে ১৬ রানের মারকুটে ইনিংস খেলেন ডোয়েন ব্রাভো।

জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম থেকেই বিপর্যয়ের মুখোমুখি হয় নাইটরা। শূন্য রানে ফেরেন মার্টিন গাপটিল। উন্মুক্ত চাঁদ (৪), রিলি রুশোউ (৪), নীতীশ কুমার (০), রানে ফিরে যান। ২০ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে সুনীল নারাইনের দল। এর পর জসকরণ মলহোত্র এবং আন্দ্রে রাসেল প্রতিরোধ গড়ার চেষ্টা চালান।  ১১ বলে ২২ করে আউট হন জসকরণ। রাসেল ৩৪ বলে ৫৫ করেন। অধিনায়ক সুনীল নারাইন (১৫) ফের ব্যর্থ হন। মহম্মদ মহসিনের ঘূর্ণির মুখে মাত্র ১৪ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় নাইটদের ইনিংস।  

 

ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের