রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুটবল শুধু একটি খেলা নয়, বাঙালির কাছে যেন এক আবেগের নাম। পাড়ার মাঠ থেকে বড় স্টেডিয়াম, ফুটবল ঘিরে বাঙালির উন্মাদনার ছবি বরাবরই আলাদা। প্রিয় দলের জয় যেমন আনন্দের, তেমনই হার কখনও কখনও হয়ে ওঠে মন খারাপের কারণ। আর সেই ম্যাচ যদি হয় ডার্বি, তাহলে তো উত্তেজনার পারদ কয়েক গুণ বেড়ে যায়। ইস্ট বেঙ্গল ও মোহনবাগান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি লড়াই মানেই গ্যালারি থেকে পাড়ার চায়ের দোকান সর্বত্র শুরু হয়ে যায় আলোচনা, তর্ক আর আবেগের লড়াই। সেই সঙ্গেই বাড়তে থাকে টিকিট নিয়ে আগ্রহ। কিভাবে কাটবেন টিকিট জেনে নিন বিস্তারিত 

রবিবার (২৩ অগস্ট) সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বসতে চলেছে মহারণ। তিন বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ফের মুখোমুখি  হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। বিকেল ৫টা থেকে  শুরু হবে ফলে ম্যাচের আগেই উত্তেজনার পারদ চড়ছে শহরজুড়ে। ফাইনাল ঘিরে সমর্থকদের উন্মাদনার মাঝেই শুক্রবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত টিকিট বিক্রি। অনলাইনে বুকমাইশো-এর মাধ্যমে পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। ডার্বির উত্তেজনা সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে চাইলে সমর্থকদের জন্য একাধিক দামের টিকিট রাখা হয়েছে। 

জেনে নিন টিকিটের দাম 

ফাইনালের টিকিটের দাম শুরু হচ্ছে ২৫০ টাকা থেকে। C1, C2, D1 এবং D3 ব্লকের টিকিটের মূল্য ২৫০ টাকা। অন্যদিকে, C3 ও D2 ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। দুই দলের সমর্থকদের জন্য নির্দিষ্ট ব্লকও বরাদ্দ করা হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য B, A এবং C2 রাইট ব্লক নির্ধারিত রয়েছে। মোহনবাগান সমর্থকদের জন্যও আলাদা ব্লক রাখা হয়েছে। ফলে টিকিট কাটার সময় নিজের দলের জন্য নির্দিষ্ট ব্লক বেছে নেওয়াই গুরুত্বপূর্ণ। 

তিন বছর পর ফের ফাইনালে ডার্বি

ডুরান্ড কাপের ফাইনালে শেষবার এই দুই দল মুখোমুখি হয়েছিল ২০২৩ সালে। সেবার ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান। সেই হারের স্মৃতি এখনও লাল-হলুদ শিবিরের কাছে তাজা। এবার তাই ফাইনালে জিতে সেই হারের বদলা নিতে মরিয়া ইস্টবেঙ্গল। অন্যদিকে, মোহনবাগানের লক্ষ্য ট্রফি ধরে রাখা। এই ফাইনাল ইস্টবেঙ্গলের কাছে শুধুমাত্র ডার্বি জয়ের লড়াই নয়। ২০০৪ সালের পর ফের ডুরান্ড কাপের ট্রফি ঘরে তোলার লক্ষ্য রয়েছে লাল-হলুদ শিবিরের সামনে।

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….