এগিয়ে আসতে পারে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

রয়েছে আরও দুটি ম্যাচ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাতার বিশ্বকাপের (Qatar World Cup) উদ্বোধনী ম্যাচ এগিয়ে আসার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আর্জেন্তিনার প্রথমসারির ক্রীড়া দৈনিক দিয়ারিও ওলে-তে এই খবর দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ একদিন এগিয়ে নিয়ে আসার ব্যাপারে ফিফা চিন্তাভাবনা শুরু করেছে। ম্যাচ হওয়ার কথা ২১ নভেম্বর, সোমবার। সেটা ২০ নভেম্বর, রবিবার এগিয়ে আনতে চাইছে ফিফা। প্রথম ম্যাচ কাতার বনাম ইকুয়েডোরের (Qatar vs Ecuador)।

সূচি এগিয়ে আনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, বিশ্বকাপের উদ্বোধনের আগে বেশ কয়েকটি দেশের মধ্যে ফুটবল ম্যাচ রয়েছে। ২০০৬ সালে জার্মানিতে ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল। ওই বছর উদ্বোধনী ম্যাচের আগেও কয়েকটি ম্যাচের আয়োজন করা হয়। আর তারপর থেকে সেটাই প্রথায় পরিণত হয়েছে।

কাতার বিশ্বকাপ উদ্বোধন হওয়ার আগে যে তিনটি ম্যাচের আয়োজন করা হয়েছে, তার মধ্যে কাতার বনাম ইকুয়েডর ছাড়া রয়েছে নেদারল্যান্ডস বনাম সেনেগাল, ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচ।  ফিফা চাইছে, প্রথমে কাতার বনাম ইকুয়েডোরের ম্যাচ দিয়ে শুরু হোক। সে ক্ষেত্রে ম্যাচ একদিন এগিয়ে আনতে হবে।

আর পরের দিন, ২১ নভেম্বর যা নেদারল্যান্ডস বনাম সেনাগালের ম্যাচের জন্য বরাদ্দা করা হয়েছে, তা থাকুক। । অবশ্য ফিফা চাইলে যে রাতারাতি ম্যাচ নির্ঘণ্ট বদলে যাবে তা নয়। প্রস্তাব পাঠাতে হবে ফিফা কাউন্সিলর ব্যুরোর কাছে। ব্যুরো এই প্রস্তাব নিয়ে আলোচনার পর তাদের মতামত জানাবে। সিদ্ধান্ত পক্ষেও যেতে পারে অথবা বিপক্ষে। ফিফার প্রস্তাব পাশ হয় কিনা সেটাই দেখার। প্রসঙ্গত উল্লেখ্য, কাতার বিশ্বকাপ শুরু হতে তিন মাসও বাকি নেই।

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের