বর্ণবিদ্বেষী আচরণের শিকার এই গোলরক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি :  এবার বর্ণবিদ্বেষী মন্তব্যের জেরে মাঠ ছাড়লেন এসি মিলনের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ। ২৬ মিনিটের মাথায় খেলা থামিয়ে রেফারির দিকে এগিয়ে যান মাইনিয়ঁ। রেফারিকে বর্ণবিদ্বেষী আচরণ নিয়ে অভিযোগ জানান তিনি। সতীর্থরা তাঁকে মাঠে আনার চেষ্টা করলেও সফল হয়নি। তবে ফরাসি এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ফুটবল তারকা এমবাপ্পে।

ইটালিয়ান লিগে এসি মিলনের সঙ্গে উদিনেসের ম্যাচ চলছিল। তখনই ২৬ মিনিটের মাথায় গোলরক্ষক মাইক মাইনিয়ঁ রেফারিতে কিছু অভিযোগ জানাতে এগিয়ে যান। রেফারিকে বর্ণবিদ্বেষী আচরণ নিয়ে অভিযোগ জানান মাইনিয়ঁ। অভিযোগ জানিয়ে তখনকার মতো বিষয়টি ধামাচাপা দেওয়া হলেও এরপরে ফের বিষয়টি উত্থাপিত হয়। ৩১ মিনিটের মাথায় এক গোলে এগিয়ে যায় এসি মিলন। এরপর খেলা থামিয়ে মাঠের বাইরে সাইডলাইনে চলে যান ফরাসি গোলরক্ষক। কিছুটা সময়ে সাইডলাইনে সতীর্থদের সঙ্গে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর নিজেই মাঠের বাইরে বেরিয়ে যান।

মাইনিয়ঁ মাঠ ছাড়ার পর ১০ মিনিটের জন্য খেলা বন্ধ হয়। এরপর ফের খেলা শুরু হয়। ম্যাচ শেষে ২৪ বছর বয়সি এই ফরাসি গোলরক্ষক জানান, ‘সব দর্শকই তাঁদের নিজের নিজের দলকে সমর্থন করে। যারা আমার দলের সমর্থক নয়, তাঁরা আমার সমালোচনা করবেন সেটা স্বাভাবিক। তবে আমার প্রতি যে আচরণ করা হয়েছে, সেটা ভুল। এটা কাম্য নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা আমার প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করেছে, তাঁদের শাস্তির দাবি জানাচ্ছি।‘

 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, রাগ নিয়ন্ত্রণে রাখুন

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়