এই মুহূর্তে




‘ইডেনের পিচ খারাপ ছিল না, আমরা পারিনি’, পরাজয়ের দায়ভার দলের কাঁধেই চাপালেন কোচ গম্ভীর

নিজস্ব প্রতিনিধি: ইডেন টেস্টে হেরে গৌতম গভীর মেনে নিলেন  পিচ কোনও সমস্যা ছিল না। পরাজয়ের জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করলেন ভারতীয় দলের কোচ। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিন থেকেই পিচ আলোচনার শীর্ষে ছিল। কলকাতায় এসে গম্ভীর পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিলেন কেমন পিচ চায় তাঁর। সেই মতো খেলা শুরুর আগে চার দিন জল না দিয়ে তেমনই পিছ করার চেষ্টা করেছিলেন সুজন। তাতেও লাভ বিশেষ হল না। বাভুমাদের কাছে হারতে হল গোটা ভারতীয় দলকে।

পিচ নিয়ে তিন দিন ধরে নানা কথা হল। শেষ পর্যন্ত ম্যাচে হেরে গম্ভীর টেস্টে পরাজয়ের দায় চাপালেন দলের ওপরেই। নিজেদের ব্যর্থতা মেনে নিলেন। গম্ভীর মানতে চাননি ২২ গজ স্পিন সহায়ক ছিল। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, “ইডেনের পিচ বিপজ্জনক ছিল না, বরং খেলার উপযোগী ছিল। বাভুমা তো রান করল, ওয়াশিংটন সুন্দরও ভাল ব্যাট করল, অক্ষর পাটেলও এদিন খেলছে। তাই খেলা যাবে না এমন উইকেট তো ছিল না। জানি না কেন বারবার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে। জোরে বোলাররা সবচেয়ে বেশি উইকেট পেয়েছে এই টেস্টে। ব্যাটারদের টেকনিক, মানসিক শক্তি এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় এরকম পিছে। আমরা পারিনি তাই হেরেছি।”

পিচ বিতর্ককে কার্যত ফুঁৎকারে উড়িয়ে গম্ভীর বলেছেন, “আমরা যেমন পিচ চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি। কিউরেটের সুজন মুখোপাধ্যায় অত্যন্ত সাহায্য করেছেন। ভাল খেলতে না পারলে এমন তো হবেই। ১২৪ রান তারা করতে না পারার কোনও কারণ ছিল না।” গম্ভীর স্পষ্ট বলেছেন, তিনি এমন পিচ চেয়েছিলেন যেখানে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। তাঁর কথায়, ” ‘আমরা চাই প্রথম দিন থেকেই পিচ স্পিনারদের সাহায্য করুক। যাতে টস গুরুত্বপূর্ণ না হয়। আমরা জিতলে পিচ নিয়ে হয়তো এত আলোচনা হত না। তবে একটা কথা বলা দরকার, আমাদের ক্রিকেটাররা যে কোনও পরিস্থিতিতেই কিন্তু ভাল করতে পারে।”

সিএবি সভাপতি আগেই বলেছিলেন ভারতীয় দল যেরকম পিচ চেয়েছে সেটাই দেওয়া হয়েছে। চার দিন আগে থেকে পিচে জল দেওয়া বন্ধ করা হয়েছিল। ভারতীয় দলকে পছন্দ মত ২২ গজ করে দেওয়ার চেষ্টা করেছেন আয়োজক হিসেবে। কিন্তু সেই পছন্দের ২২ গজেই দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটারা। দক্ষিণ আফ্রিকার স্পিনারদের সামলাতে পারেননি কার্যত কেউই।

ভারতীয়রা স্পিন খেলায় দক্ষ। এত বছর ধরে বিশ্ব ক্রিকেট এই সত্য সম্পর্কে অবহিত।  এবার কি এই ধারণা ভাঙতে বসল? গম্ভীর মেনে নিয়েছেন তাঁর দল খেলতে পারেননি। কেন খেলতে পারেননি সে বিষয়ে কিন্তু কোনও উত্তর দেননি। শুধু জানিয়েছেন খেলতে না পাড়ার কারণ বিশ্লেষণ করে দেখা হবে। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্পিন সহায়ক পিচ তৈরি করিয়ে সাফল্য পান নি কোচ গম্ভীর। দেশের মাটিতে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। তবু জেদ বজায় রেখেছিলেন তিনি।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরীক্ষার মুখেই ফেলেছিলেন দলকে। ফল হল সেই একই।

তাহলে প্রশ্ন ওঠে গম্ভীর কি দলের ব্যাটিং শক্তি বিবেচনা করেননি? ইডেনে ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ তিন নম্বর জায়গায় কোনও বিশেষজ্ঞ ব্যাটারকে  রাখেননি তিনি। খেলিয়েছেন ওয়াশিংটন সুন্দরকে। লাল বলের ক্রিকেটেও প্রাধান্য দিচ্ছেন অলরাউন্ডারদের। অথচ দল যখন পরাজিত হচ্ছে তখন তিনি তুলে ধরছেন দক্ষতার অভাবকে। তাঁর এই পরীক্ষা নিরীক্ষার মাশুল কি গুণতে হচ্ছে না ভারতকে?

ইডেনে কি শুধুমাত্র ভারত হারল,  হেরে গেল ক্রিকেটও। দীর্ঘ ছয় বছর পর টেস্ট দেখার সুযোগ পেয়েছিল কলকাতা। পূর্ণ কর্মদিবসে শুক্রবার গ্যালারিতে ছিলেন প্রায় ৩৫ হাজার মানুষ। এখনকার টেস্ট ক্রিকেটে এ দৃশ্য আকছাড় দেখা তো দূর, কল্পনাও করা যায় না। কিউরেটর সুজন মুখোপাধ্যায় চেয়েছিলেন পাঁচ দিনের খেলার মতো করে পিচ তৈরি করতে। চেয়েছিলেন পিচ থেকে যেন সকলেই সাহায্য পায়। চেয়েছিলেন ক্রিকেটপ্রেমীদের একটি সুন্দর ম্যাচ উপহার দিতে। কিন্তু সেসবের কিছুই হল না। তিন দিনেরও কম সময় হেরে গেল ভারত। ক্রিকেটপ্রেমীরা এতখানি সময় দিয়েও দেখতে পেলেন না দেশের জয়, দেখা হল না ভাল খেলার খিদে, লড়াই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, ছবি তুললেন রাহুল গান্ধির সঙ্গে

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

বিশ্বকাপের টিকিট বিক্রির পোস্টারে নেই পাক অধিনায়ক, জয় শাহের আইসিসি’র উপরে খাপ্পা পিসিবি

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

কলকাতায় শাহরুখ তুললেন সেলফি, রবিবার মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন করিনা

মেসির অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার জের, ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে যুবভারতী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ