টেস্টে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ধোনিকে ছুঁলেন টিম সাউদি

দুজনেই টেস্ট ক্রিকেটে ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম কিউই বোলার হিসেবে ঝুলিতে সাতশো উইকেট আগেই পুড়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। আর শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে স্টুয়ার্ট ব্রডের বল উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে আরও এক কীর্তি গড়লেন। টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ছুঁয়ে ফেললেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। দুজনেই টেস্ট ক্রিকেটে ৭৮টি ছক্কা হাঁকিয়েছেন। সাউদির সামনে এখন রয়েছেন কিংবদন্তী ওয়েষ্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডস।

প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে বিশাল রানের ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে বেন স্টোকসরা। দ্বিতীয় টেস্টের শুরুতেই কার্যত অ্যাডভান্টেজ ইংল্যান্ড। আট উইকেটে ৪৩৫ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার্ড  করেন ইংল্যান্ড অধিনায়ক। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের আগুন ঝড়ানো বোলিংয়ের মুখোমুখি হতে হয় কিউইদের। বৃষ্টির কারণে নির্ধারিত সময় পর্যন্ত খেলা চালানো যায়নি। দিনের শেষে সাত উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ১৮ বলে ২৩ রানে অপরাজিত রয়েছেন কিউই অধিনায়ক।

এদিন ব্যাট করতে নামার আগে টেস্টে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির পিছনে ছিলেন টিম সাউদি। তাঁর দখলে ছিল ৭৬টি ছক্কা মারার রেকর্ড। এদিন দুটি ছক্কা হারিয়ে প্রাক্তন ভারত অধিনায়ককে ছুঁয়ে ফেলেন। সামনে রয়েছেন কিংবদন্তী ভিভ রিচার্ডস। টেস্টে তাঁর ছক্কার সংখ্যা ৮৪।

গাড়ির শব্দে অতিষ্ঠ হয়ে ভয়ংকর কাণ্ড, আইনজীবীর গাড়ি জ্বালিয়ে নিজেই ভিডিও করলেন যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও