আজ আর্জেন্টিনার বিরুদ্ধে ৩৫ বছরের ইতিহাস বদলাতে মরিয়া ইতালি

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুর হবে মহারণ। ফুটবল যুদ্ধে মুখোমুখি হবে ইউরো কাপ এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুর হবে মহারণ। ফুটবল যুদ্ধে মুখোমুখি হবে ইউরো কাপ এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। অর্থাৎ ইতালি ও আর্জেন্টিনার মধ্যে দ্বৈরথ দেখতে পাবে আপামর ফুটবল প্রেমীরা। লিওনেল মেসি বনাম বোনুচ্চির লড়াই তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। গত বছর হওয়া ইউরো কাপের ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। আর কোপা আমেরিকাতে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় মেসির আর্জেন্টিনা। তাই দুই চ্যাম্পিয়নদের মধ্যে সেরা কে সেটা নির্ধারণ করার জন্যই এই ফাইনালিসিমা’-র আয়োজন করা হয়েছে। 

তবে আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে ইতালিকে তাড়া করে বেড়াচ্ছে ৩৫ বছরের জুজু। কারণ, গত ৩৫ বছরে একবারও দক্ষিণ আমেরিকার এই দেশটিকে হারাতে পারেনি আজ্জুরিরা। ১৯৮৭ সালে শেষবার আর্জেন্টিনাকে হারিয়েছিল ইতালি। তারপর থেকে এখনও পর্যন্ত মোট পাঁচবার ফুটবল মাঠে মুখোমুখি হয়েছে এই দুই দল। কিন্তু তার মধ্যে ২টি ম্যাচে ড্র এবং বাকি তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে মারাদোনার দেশ। সর্বশেষ ২০১৮ সালে ২-০ ব্যবধানে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল ইতালি। তাই বুধবার রাতের হাইভোল্টেজ ম্যাচে সেই ধারা থেকে বোনুচ্চি, চিয়েল্লিনি, দোনারুম্মারা বেরিয়ে আসতে পারবেন কি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। 

এখনও পর্যন্ত ৩১ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। আর সম্প্রতি বেশ ভালো ছন্দেই রয়েছেন লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি। তাই তাদের হারানোটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন ইউরো কাপজয়ী ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। তাঁর মতে, জিততে গেলে ইতালিকে সেরা প্রস্তুতিটাই নিতে হবে। পিএসজি-তে একই সঙ্গে খেলেন দোনারুম্মা, মেসি, ডি মারিয়া এবং পারেদেস। কিন্তু এবার প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবেন তারা।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের