IPL-2023-ফেভারিট পাঞ্জাবের বিরুদ্ধে জয় চায় হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা দল আইপিএল-এ ছুটতে শুরু করেছে অশ্বমেধের ঘোড়ার মতো। অন্য দলটির অবস্থা হচ্ছে আইসিইউতে ভর্তি থাকা কোনও রোগীর আপ্রাণ বাঁচার চেষ্টার মতো। রবিবার ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হবে শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংসের।

এই ম্যাচে মাঠে নামার আগে দক্ষিণের দলটি দুটি ম্যাচ খেলেছে। এবং দুটি ম্যাচেই তাঁরা পরাজয় স্বীকার করেছে। ব্যাটিং এবং বোলিং সবেতেই দলটা যেন অতীতের ছোঁয়া মাত্র। ব্যাটিং-এ অধিনায়ক মার্করাম এবং মায়াঙ্কা আগরওয়াল ছাড়াই সেইরকম কোনও তারকা ব্যাটার নেই দলে। আর দুজনেরই পারফরম্যান্স যথেষ্ট খারাপ। ওয়াশিংটন সুন্দরও নেই ফর্মে। কাজেই রবিবার এই ব্যাটিং লাইন আপ নিয়ে কি করে যে শিখর ধাওয়ানদের মুখোমুখি হবে হায়দরাবাদ তাই নিয়েই চিন্তায় রয়েছে ক্রিকেট দুনিয়া। দুটি ম্যাচের একটিতেই হায়দরাবাদ ১৫০ রানের গণ্ডি পার করতে পারেনি। তবুও দলের টিম কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন রবিবারের ম্যাচে দল ভালো খেলবে।

আরও জানতে পড়ুন: গুজরাটকে হারাতে স্পিনই ভরসা চন্দ্রকান্তেরhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023_today-kkr-vs-gujrat-match-preview/

বোলিং বিভাগেরও অবস্থা তথৈবচ। ভুবনেশ্বর কুমার, টি নাটরাজন, উমরান মালিকদের পারফরম্যান্স ম্যাচ জেতানোর মতো নয়। এঁদের মধ্যে একমাত্র ফারুকি দুই ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। কাজেই পাঞ্জাব কিংস যে ছন্দে এই মুহূর্তে রয়েছেন তাতে হায়দরাবাদের অঘটন না ঘটলে ম্যাচে জয়ের মুখ দেখা সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, দুটি ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে পঞ্চনদের দলটি। ব্যাটিং-এ নবাগত প্রবিশরণ সিং, অভিজ্ঞ শিখর ধাওয়ান, রাজাপক্ষরা রয়েছেন। যাঁরা যে কোনও ম্যাচের রং বদলে দিতে সক্ষম। বোলি-এ পেসার অর্শদীপ সিং যথেষ্ট নজর কাড়ছেন। ইতিমধ্যেই পাঁচটি উইকেট তাঁর পকেটে। ফর্মে রয়েছেন এইলিসও। তাঁর উইকেট সংখ্যাও পাঁচটি। সুতরাং ফর্মে থাকা পাঞ্জাব দলের কাছে হায়বাদের ম্যাচ জেতাটা একপ্রকার বাঘের সঙ্গে হরিণের লড়াইয়ের মতোই। তবুও অঘটনের আশায় বসে আছেন নিজামের শহরের দলের কর্তারা। দেখা যাক রবিবার রাজীব গান্ধি স্টেডিয়ামে কোনও অঘটন ঘটে কি না।

চোরবাগান থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর