টটেনহ্যামে আরও এক বছর থাকছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পারে আরও এক বছর থাকছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং মিন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের তরফে এ কথা জানানো হয়েছে। সনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানতে পেরেই খুশিতে মেতে উঠেছেন টটেনহ্যামের সমর্থকরা। আগামী বুধবার লিগ কাপ সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হতে চলেছে উত্তর লন্ডনের ক্লাবটি।

১০ বছর আগে ২০১৫ সালে টটেনহ‍্যামে যোগ দিয়েছিলেন সন। ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন ৪৩১টি ম্যাচ। নিজে যেমন ১৬৯ গোল করেছেন, তেমনই সতীর্থদের দিয়েও ৯০টি গোল করিয়েছেন। বর্তমানে ক্লাবের অধিনায়কের গুরুদায়িত্ব সামলাচ্ছেন তিনি। ৩২ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। চলতি বছরের জুনেই সনের সঙ্গে টটেনহ্যামের  চুক্তির মেয়াদ ছিল।

গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, সনের সঙ্গে কী টটেনহ্যাম চুক্তির মেয়াদ বাড়াবে নাকি দীর্ঘ ১০ বছরের সম্পর্কে ছেদ পড়বে। শেষ পর্যন্ত এদিন উত্তর লন্ডনের ক্লাবটির তরফ থেকে জানানো হয়, আরও এক বছর সনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। অর্থা‍ৎ আগামী বছর জুন পর্যন্ত টটেনহ্যামের হয়ে খেলবেন দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড। উল্লেখ্য ইংলিশ প্রিমিয়ার লিগে অর্থা‍ৎ ইপিএলে এশিয়ার খেলোয়াড়দের মধ‍্যে সর্বোচ্চ গোলের মালিক সন। ক্লাব ফুটবলের পাশাপাশি দেশের জার্সি গায়েও চুটিয়ে ফুটবল খেলছেন ৩২ বছরের ফরোয়ার্ড। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন সন। দেশের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১৩১ ম‍্যাচ।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম