পাকিস্তান থেকে সরছে এশিয়া কাপের আসর, বসছে কোন দেশে?

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেষ পর্যন্ত পাকিস্তান থেকে এশিয়া কাপের আসর সরানোর সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। পাকিস্তানের পরিবর্তে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ওই প্রতিযোগিতা হতে পারে বলে শনিবার জানা গিয়েছে। যদিও এ বিষয়ে এই মুহুর্তেই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আগামী মার্চ মাসে এশিয়া কাপের স্থান বদলের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা ছিল। কিন্তু গত বছরের অক্টোবরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ স্পষ্ট করে দেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানের মাটিতে যাবেন না রোহিত শর্মা-বিরাট কোহলি-শুভমন গিলরা। তাঁর ওই মন্তব্যের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ত‍ৎকালীন চেয়ারম্যান রামিজ রাজা পাল্টা হুমকি দিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে বাবর আজমরাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবেন না। দুই দেশের দুই শীর্ষ ক্রিকেট কর্তার মন্তব্যে যথেষ্টই বিড়ম্বনায় পড়ে যায় এসিসি ও আইসিসির শীর্ষ কর্তারা।

এদিন বাহরাইনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। সূত্রের খবর, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ার বিষয়টি পিসিবির চেয়ারম্যানকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলাদেশ সহ এশিয়া ক্রিকেট কাউন্সিলের বাকি সদস্য দেশগুলির সঙ্গেও পাকিস্তান থেকে প্রতিযোগিতার আসর অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে কথাবার্তা শুরু করেছেন বিসিসিআই সচিব।  অধিকাংশ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দেশে প্রতিযোগিতা হলে আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন। আর তার পরেই নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর বসানোর তোড়জোড় শুরু হয়েছে। সেক্ষেত্রে শারজা, দুবাই ও আবু ধাবি স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ম্যাচগুলি।  

বর্ষার নোংরা জলে পা ভিজে ইনফেকশন? বাড়িতেই করুন ১০ মিনিটের ম্যাজিক ফুট ডিটক্স

শনির নক্ষত্রে গোচর বৃহস্পতির, ১৯ অগস্ট পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

বুধের ভদ্র রাজযোগে ৩ রাশির জাতকদের লাগবে লটারি, কারা তারা?

আজকের রাশিফল: প্রেমে বিঘ্ন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ, সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা…

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার