টি ২০ বিশ্বকাপে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা, সতর্ক ত্রিনিদাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : জুনে টি ২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপ চলাকালীন সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে বলে আশঙ্কা প্রকাশ করলেন ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত ত্রিনিদাদের প্রধানমন্ত্রী ডঃ কিথ রাউলে। তবে সব ধরনের সন্ত্রাসবাদী হামলার মোকাবিলা করতে তাঁর প্রশাসন প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

কোন সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার কথা জানিয়েছে, সেই বিষয়টি স্পষ্ট করেননি ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কিথ রাউলে। তবে জানা যাচ্ছে, আই এস জঙ্গি সংগঠনের এই হামলা চালানোর কথা জানানো হয়েছে। ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কিথ রাউলে জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে একবিংশ শতাব্দীতে সন্ত্রাসবাদী হামলার হুমকি দেওয়া নতুন কোনও ঘটনা নয়। টি ২০ বিশ্বকাপের মতো একটা বড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। বিশ্বকাপ চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হচ্ছে।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, টি ২০ বিশ্বকাপের জন্য ৯টি জায়গা বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি জায়গা রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। এই ৬টি জায়গাতে যাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি দেখা না দেয়, সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এর জন্য স্থানীয় প্রশাসনকে সতর্ক করা হয়েছে। সেইসঙ্গে গোয়েন্দা বিভাগ ও নিরাপত্তা রক্ষীদেরও সজাগ থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের যে ছয়টি জায়গায় খেলা হবে, সেগুলির মধ্যে রয়েছে টোবাগো ও ত্রিনিদাদ। এছাড়াও রয়েছে অ্যান্টিগুয়া ও বারবুদা, বার্বাডোজ, গুয়ানা, সেল্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট।

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রোল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ