রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্নকে গুঁড়িয়ে দিল বার্সেলোনা

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে বায়ার্নকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা। ৯ বছর পর জয়ের মুখ দেখল তারা। বলা যেতে পারে প্রতিযোগিতাটিতে সব মিলিয়ে বায়ার্নের বিপক্ষে ১৪ ম্যাচে বার্সেলোনার তৃতীয় জয় এটি, হার ১০টি, বাকি একটি ড্র।

রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা টেনেছিল হ্যারি কেইন। রবের্ত লেভানদোভস্কির গোলে স্বাগতিকরা ফের এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়িয়েছিল রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি পূরণ করেন হ্যাটট্রিক। মাত্র ৩৯ শতাংশ সময় বল পায়ে রাখা বার্সেলোনা পাল্টা আক্রমণনির্ভর কৌশলে খেলে। তারা গোলমুখে ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখে চারটি। সবকটিই সফল হয়। বিপরীতে, ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের ১১টি শটের তিনটি ছিল লক্ষ্যে।  রক্ষণের পেছনে অনেক জায়গা পেয়ে সুযোগ কাজে লাগায় বার্সেলোনা।

৩৬তম মিনিটে আবার লিড নেয় বার্সেলোনা। ডিফেন্ডার কিম মিন-জে ঠিকঠাক হেড করতে পারেননি ইয়ামালের ক্রসে। কিমের পেছনে থাকা মিডফিল্ডার ফারমিন ডি-বক্সে ঢোকার পর নয়্যারকে এগিয়ে আসতে দেখে ফ্লিক করেন। সৌভাগ্যক্রমে বল চলে যায় বাঁদিকে ফাঁকায় থাকা লেভানদোভস্কির কাছে। লক্ষ্যভেদ করতে কোনো ভুল করেননি তিনি।৩৬তম মিনিটে আবার লিড নেয় বার্সেলোনা। ডিফেন্ডার কিম মিন-জে ঠিকঠাক হেড করতে পারেননি ইয়ামালের ক্রসে। কিমের পেছনে থাকা মিডফিল্ডার ফারমিন ডি-বক্সে ঢোকার পর নয়্যারকে এগিয়ে আসতে দেখে ফ্লিক করেন। বায়ার্নের বিপক্ষে গোলের জন্য ১২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা, সবকটিই সফল হয়েছিল।

৫৬তম মিনিটে আরেকটি চমৎকার গোলে হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে ইয়ামালের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন তিনি, সঙ্গেই লেগে ছিল প্রতিপক্ষের দুজন। তাদের সুযোগ না দিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ২৭ বছর বয়সী ফুটবলার।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠেছে বার্সেলোনা। টানা দ্বিতীয় হারে ৩ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে আছে বায়ার্ন। অবশ্য ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরে বাভারিয়ানদের বিপক্ষে বার্সেলোনার আগের জয়টি এসেছিল ২০১৫ সালের মে মাসে। সেবার সেমিফাইনালের প্রথম লেগে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে জিতেছিল স্প্যানিশ দলটি।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট