উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন স্টোকস, সূর্যকুমাররা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর সাফল্য কিন্তু কম নয়। সেইজন্য বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার আগেই জয় করেছিলেন স্টোকস। এবার উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হিসেবেও তাঁর নাম বিবেচিত হয়েছে। শুধু চলতি বছরেই নয়, গত চার বছরের মধ্যে তিন বছরই উইজডেনের দেওয়া এই খেতাব জয় করতে সক্ষম হলেন ব্রিটিশ ব্যাটার।

উল্লেখ্য, ক্রিকেটের ময়দানে স্টোকস শুধু ব্যাটার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেননি, স্টোকস একজন সফল অলরাউন্ডার হিসেবে ক্রিকেটের ২২ গজে নিজেকে প্রমাণ করেছেন। ২০২২ সালে তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্ট নজরকাড়া। ক্রিকেটারের পাশাপাশি স্টোকসের অধিনায়কত্বও প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। কেননা স্টোকস দলনেতা নির্বাচিত হওয়ার পর ১০টি টেস্টের মদ্যে ৯টিতেই জিতেছে ইংল্যান্ড। স্টোকস অধিনায়কের আর্মব্যান্ড হাতে পরার আগে টেস্টে ক্রিকেটে ইংল্যান্ডের সাফল্যের নজির আতস কাঁচ দিয়ে দেখতে হত। কেননা ১৭টি টেস্টের মাত্র ১টি তে জয় পেয়েছিল ব্রিটিশরা।

গত বছর ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্টেই খেলেছেন স্টোকস। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৬.২৫ ও স্ট্রাইক রেট ৭১.৫৪। সেঞ্চুরি রয়েছে দুটি এবং অর্ধ্বশতরান রয়েছে ৪টিতে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল তিনি। বল হাতে তাঁর গড় ৩১.১৯। উইকেট নিয়েছেন ২৬টি। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল বার্মিংহ্যামে ভারতের বিপক্ষে ৩৩ রানে চারটি উইকেট পকেটে পুড়েছিলেন স্টোকস।

আরও জানতে পড়ুন : জরিমানার কবলে পড়লেন বিরাট কোহলি

Published by:

শুধু স্টোকসই নয়, উইজডেনের ট্রফি উইনার পুরস্কার পাচ্ছেন স্টোকসের সতীর্থ জনি বেয়ারস্টো।

স্টোকস ও বেয়ারস্টো-র পাশাপাশি উইজডেনের বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব। ২০২২ সালে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সূর্যকুমার। সেই ম্যাচে তাঁর স্ট্রাইকরেট ৪৬.৫৬। রান করেছেন ১,১৬৪। এটা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রান।

এবং দ্বিতীয়বারের জন্য উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ