আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট খেলার সময় খেলোয়াড় ও আম্পায়ারদের মানতে হয় অনেক নিয়ম। তবে তবে সবসময় যে সবকিছু নিয়ম মেনে হয়, তা নয়। ক্রিকেটের ময়দানেও কখনও কখনও ঘটে প্রতারণার ঘটনা। আর সেই ঘটনাগুলি এত দ্রুত ঘটে যে অনেক সময় দর্শক, এমনকি আম্পায়ারও প্রথম মুহূর্তে বুঝে উঠতে পারেন না। তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। তা নিয়ে ক্রিকেট মহলে উঠেছে জড়। ব্যাটে বল না লাগলেও আউট দিয়েছেন আম্পায়ার। খেলার সময় মাঠে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইচ্ছা করে আঙুল মটকানোর শব্দ করেন । সেই শব্দকে ভুল বোঝেন আম্পায়ার। তিনি ভাবেন ব্যাটে বল লেগেই সেই শব্দ হয়েছে। ফলস্বরুপ তিনি ক্রিজে থাকা ক্রিকেটার আউট হয়েছেন বলে ঘোষণা করেন। 

অভিনব প্রতারণার এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বলটি ব্যাটারের ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় স্লিপে থাকা এক ফিল্ডার আঙুল দিয়ে শব্দ করার মতো অঙ্গভঙ্গি করছেন। তারপরেই উইকেটকিপার ক্যাচ ধরেন । তারপর আবেদন করা হলে আম্পায়ার আঙুল তুলে ব্যাটারকে আউট বলে জানিয়ে দেন। যদিও ভিডিওতে দেখা গিয়েছে ব্যাট ও বলের মধ্যে ফাঁক ছিল। ভিডিওটি শেয়ার করেছেন স্থানীয় ক্রিকেটার বেন মামেরি। তিনি লেখেন,  ‘ক্রিকেটে দেখা সবচেয়ে খারাপ প্রতারণার ঘটনাগুলোর একটি।’ ভিডিওটি দ্রিত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

 

তিনি আরও লেখেন,  ‘বল ব্যাটের ধারেকাছে না থাকলেও প্রথম স্লিপের ফিল্ডার ব্যাটে লাগার আওয়াজ তৈরি করতে আঙুল মটকান, আর তাতেই আউট দেওয়া হয়। এটি আমার দেখা ক্রিকেটের সবচেয়ে জঘন্য রূপ। শুনেছি, এই মরশুমে তাদের কিপার নাকি প্রচুর ক্যাচ ধরেছে।’ ঘটনা প্রকাশ্যে আসার পর নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগ অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শনিবার ডিভিশন-২ ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে লিগ একটি আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনও মন্তব্য করা হবে না।’   

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, মাঝে ১৫ বছরের ব্যবধান, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি