জয় দিয়ে জুনিয়ার বিশ্বকাপে অভিযান শুরু আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি:  অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় পেল মেসিদের দেশ। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারাল আর্জেন্টিনা। নীল-সাদা জার্সির হয়ে  গোল দুটি করেন ভেলিজ ও কার্বোনি। আর উজবেকিস্তানের হয়ে গোল করেন মাখমুদজন মাখমাদনভ।

মেসিরা সদ্য কাতার বিশ্বকাপে ট্রফি জয় করেছে। সেই ছোঁয়তেই উদ্বুদ্ধ হয়ে জুনিয়াররাও তাঁদের বিশ্বকাপ অভিযানের শুরুটা করল জয় দিয়েই।

অথচ এই বিশ্বকাপে খেলারই কথা ছিল না আর্জেন্টিনার। কেননা মেসিদের দেশ বাছাইপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের। কিন্তু ভাগ্য তাদের সহায় ছিল। জুনিয়ারদের বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে প্রথমে ঠিক হয়েছিল ইন্দোনেশিয়ার নাম। নানা কারণে ফিফা তাদের কাছ থেকে সরিয়ে নিয়ে জুনিয়ার বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব তুলে দেয় আর্জেন্টিনার হাতে। সেখান থেকেই আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পায় তারা।

আরও জানতে পডুন: কি ভাবে বাছাই হবে ২০২৬-এর বিশ্বকাপ ফুটবলের ৪৮টি দল

ম্যাচের প্রথমে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে এগিয়ে যায় উজবেকিস্তান। ২৩ মিনিটের মাথায় উজবেকদের হয়ে গোল করলেন মাখমাদনভের। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও তা থেকে ব্যবধান বাড়াতে পারেননি উজবেক ফুটবলাররা। অবশ্য গোল করে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি উজবেকিস্তান। ২৭ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে গোল করে সমতায় ফেরান ভেলিজ। এবং ৪২ মিনিটে নীল-সাদা জার্সির হয়ে উজবেকদের জালে শেষ পেঁরেকটি পুঁতে দেন কারবোনির।

জুনিয়ারদের বিশ্বকাপের উদ্বোধনী দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনার পাশাপাশি এই গ্রুপের অন্য ম্যাচে গুয়েতামালাকে ০-১ গোলে পরাজিত করে নিউজিল্যান্ড। বি গ্রুপের প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় যুক্তরাষ্ট্র এবং অন্য ম্যাচে ফিজিকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে স্লোভাকিয়া।

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

আটক অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের