বিশেষ এক নিয়ম বাতিলের আহ্বান জানিয়ে আইপিএলে আমূল পরিবর্তনের পরামর্শ শচিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট ও বলের মধ্যে সমতা ফেরাতে আমূল সংস্কারের প্রস্তাব দিয়েছেন শচিন তেন্ডুলকর। ভারতের কিংবদন্তি খেলোয়াড়ের মতে বর্তমানে এই ফরম্যাটের খেলাটি ব্যাটসম্যানদের দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে। তাই আইপিএলে ২০০ বেশি রান করা এখন আর কোনও দলের কাছে কঠিন কাজ মনে হচ্ছে না। মুম্বইয়ে অনুষ্ঠিত ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মঞ্চ থেকে আইপিএলের একটি  বিশেষ নিয়ম পরিবর্তনেরও পরামর্শ দিয়েছেন তিনি।       

শচিন তেন্ডুলকর ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি বাতিল করার আহ্বান জানান। আইপিএলের নিয়মে আমূল পরিবর্তনের পরামর্শ দিয়ে তিনি বলেন, “ব্যক্তিগতভাবে আমি কয়েকটি কথা বলতে চাই। আমার মনে হয় ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি তুলে দেওয়া উচিত। টি-টোয়েন্টি ফরম্যাটে আপনারা এমনিতেই মাত্র ২০ ওভার খেলছেন, তার উপর আবার লাইন-আপে আরও একজন ব্যাটসম্যানকে যুক্ত করা হচ্ছে। যখন বোলাররা এমনিতেই চ্যালেঞ্জের মুখে, তখন আমি এই ভারসাম্যহীনতাটা দেখতে পাই।”

আরও পড়ুন: রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

তিনি আরও পরামর্শ দিয়েছেন যে, পাওয়ারপ্লেকে দুটি ভাগে ভাগ করা উচিত। একটি ব্যাটসম্যানদের জন্য এবং অন্যটি বোলিং দলের ওপর নির্ভর করবে। শচিন প্রস্তাব দিয়ে বলেছেন,  একজন বোলারকে পঞ্চম ওভার বল করার সুযোগ দেওয়া উচিত। বর্তমানে বোলাররা সর্বোচ্চ চার ওভার বল করতে পারেন। তবে শচিন বলেছেন,   সেরা বোলারকে পুরস্কৃত করা উচিত। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন বোলারকে পাঁচ ওভার বল করার সুযোগ দেওয়া উচিত। কারণ দলের সেরা বোলারই সাধারণত সেই পঞ্চম ওভারটি বল করবেন। আপনি কি চাইবেন না যে সেই সেরা বোলার আরও বেশি বল করুক? সেরা ব্যাটসম্যানরা তো কখনও কখনও ২০ ওভার পর্যন্ত ব্যাট করে। তাহলে সেরা বোলার কেন পাঁচ ওভার বল করবে না?’ 

 

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর