রাজস্থান ক্রিকেট সংস্থার সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন গহলৌত পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানে রাজনৈতিক পালাবদলের শিকার হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অশোক গহলৌতের পুত্র বৈভব গহলৌত। রাজ্যের বিজেপি সরকারের চাপের মুখে  সোমবার রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) সভাপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি। মরু রাজ্যের ক্রিকেট এবং ক্রিকেটারের স্বার্থেই তাঁর ইস্তফা বলে জানিয়েছেন গহলৌত পুত্র।

রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় আসীন হওয়ার পরেই রাজস্থান ক্রিকেট সংস্থার শীর্ষ পদে বসেছিলেন বৈভব গহলৌত। গত বছরের ডিসেম্বরে রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে। কংগ্রেসকে হঠিয়ে মরু রাজ্যের কুর্সিতে আসীন হয় বিজেপি। গত ২৩ ফেব্রুয়ারি রাজস্থান ক্রীড়া পর্ষদের তরফে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তার আগে ১৯ ফেব্রুয়ারি আরসিএ’কে চিঠি দিয়ে রাজস্থান ক্রিকেট আকাদেমি এবং সোয়াই মান সিংহ স্টেডিয়ামের দখল হস্তান্তরের নির্দেশ দিয়েছিল পর্ষদ।

মূলত আরসিএ’র শীর্ষ পদ থেকে তাঁকে হঠাতেই যে রাজ্যের বিজেপি সরকার ওই সিদ্ধান্ত নিয়েছে তা বুঝতে আসুবিধা হয়নি অশোক পুত্র বৈভবের। তাই পদ আঁকড়ে না থেকে ইস্তফার সিদ্ধান্ত নেন। রাজস্থান ক্রিকেট সংস্থার শীর্ষ পদ থেকে ইস্তফার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার কাছে পদ খুব একটা গুরুত্বপূর্ণ নয়। পরিবর্তে রাজস্থানের ক্রিকেট এবং ক্রিকেটারদের স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার সময়েই জয়পুরের বাইরে ক্রিকেট প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছিল। যোধপুরের স্টেডিয়ামের সংস্কারের কাজ শুরু করার পাশাপাশি উদয়পুরেও এক অত্যাধুনিক স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।’

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?