টি টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কেকেআরের স্পিনার, ভাঙলেন বুমরাহের রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনউয়ের একানা স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নামছেন সূর্যকুমার যাদবরা। আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগেই টি টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। ভারতীয় দলের সতীর্থ যশপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে ২০ ওভারের ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলারের জায়গা ধরে রেখেছেন। আইসিসির ক্রম তালিকায় ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে ইতিহাস গড়েছেন।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের আগে এদিন ২০ ওভারের সেরা বোলারদের ক্রম তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ওই ক্রমতালিকা অনুযায়ী, ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তী। আট বছর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি টি টোয়েন্টির এক নম্বর বোলারের সিংহাসনে ছিলেন ভারতের স্পিডস্টার যশপ্রীত বুমরাহ। তিনি তখন ৭৮৩ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। সেই রেকর্ড ভেঙেছেন কেকেআরের বরুণ।

আইসিসির ক্রম তালিকা অনুযায়ী, দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের জেকব ডাফি। তাঁর রেটিং পয়েন্ট ৬৯৯। সামান্য পিছিয়ে ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আফগানিস্তানের রশিদ খান। তালিকার প্রথম দশে বরুণ চক্রবর্তী ছাড়া আর কোনও ভারতীয় বোলার ঠাঁই পাননি। অক্ষর পটেল ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ১৩তম স্থানে রয়েছেন। আর আর্শদীপ সিংহ ৬৩২ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ১৬তম স্থানে। তবে আগের সপ্তাহের ক্রম তালিকার চেয়ে চার ধাপ এগিয়ে এসেছেন ভারতীয় দলের তরুণ পেসার।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত