কংগ্রেসে যোগদানের পরেই পিটি ঊষাকে নিয়ে মন্তব্য ভিনেশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১০০ গ্রামের জন্য অলিম্পিক্সের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন ভিনেশ ফোগোট। সেই নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় বয়েছিল। সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ত্বরা নিজেদের মতামত জানিয়েছিলেন। কোনও কোনও ক্রীড়া প্রেমীরা তাঁর ফাইনাল থেকে বাদ পড়ে যাওয়ার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধও পেয়েছিলেন। দেশে ফেরার পর বেশ কিছুদিন বিশ্রাম নেওয়ার পর কংগ্রেসে যোগ দেন ভিনেশ ফোগোট।

তিনি হাসপাতালে থাকাকালীন পি টি ঊষা তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে ভিনেশ জানান, “জানি না অলিম্পিক্সে কতটা আমাকে সমর্থন করা হয়েছিল। পি টি ঊষা ম্যাডাম হাসপাতালে আমার সঙ্গে দেখা করেছিলেন। জীবনের কঠিনতম পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেই সময়ে স্রেফ দেখানোর জন্য আমার পাশে গিয়ে দাঁড়ানো হয়েছিল। কিছু না বলেই ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দেওয়া হয়েছিল। ওরা নাকি আমার পাশে রয়েছে! এভাবে সমর্থন করা যায় না। লোক দেখান যায়।”

ওজন কমানোর জন্য অনেকটা সময় জল না খেয়ে ছিলেন ভিনেশ।  যার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই জন্যই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে অবশ্য পি টি ঊষা বিনেশের ফাইনাল থেকে ছিটকে যাওয়ার জন্য তাঁর কোচকে দায়ী করেন। তিনি সরাসরি জানান, “কুস্তি, ভারোত্তোলন, বক্সিংয়ের মত খেলায় কোনও খেলোয়াড়ের ওজন বাড়ানো এবং কমানোর দায় থাকে কোচিং দলের উপর। চিফ মেডিক্যাল অফিসার দীনেশ পাদ্রিওয়ালা ও তাঁর দলের কোনও ভুমিকা এতে নেই। তাঁর দলকে যে সমালোচনার মুখে পড়তে হয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। কোনও সিদ্ধান্তে আসার আগে সকলের একটু ভেবে দেখা উচিত।”

গ্রামে নির্জন বাগান বাড়িতে বিলাসবহুল বিছানা ,ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও অঞ্চল প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ