‘ভারতরত্ন’ দেওয়া হোক বিনেশকে, দাবি অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারিস অলিম্পিক্সের ৫০ কেজি বিভাগের কুস্তি প্রতিযোগিতার ফাইনালে মাত্র ১০০ গ্রাম ওজনে বেশি থাকায় বাদ পড়েছেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগট। ওই দুঃসংবাদে বিস্মিত গোটা দেশ। হা-হুতাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা। বুধবার এ নিয়ে সংসদের দুই কক্ষেও প্রতিবাদের ঝড় তুলেছিলেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদ। বিনেশের হয়ে ভারত সরকারের লড়াই করা উচিত এমন দাবি তুলে ওয়াকআউটও করেছিলেন তাঁরা। আর এদিন রাতেই দেশকে গর্বিত করা বিনেশ ফোগটকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘ভারতরত্ন’ দেওয়া সম্ভব না হলে, যাতে বিনেশকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসাবে সংসদে জায়গা করে দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।

এদিন রাতে সমাজমাধ্যমে নিজের হ্যান্ডলে (এক্স) অভিষেক লিখেছেন, ‘বিনেশ ফোগটকে নিয়ে সরকার এবং বিরোধীদের উচিত একটি ঐকমত্যে পৌঁছনো। হয় বিনেশ  ফোগটকে ভারতরত্ন প্রদান করা বা তাঁকে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায় নিয়ে আসা হোক। তিনি যে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তার যোগ্য সম্মান জানানো এটাই একমাত্র উপায়। বিনেশ যে অদম্য লড়াই করেছেন তার জন্য তো অন্তত এটুকু আমরা করতেই পারি। এটা অবশ্য ঠিক, কোন পদক তাঁর সত্যিকারের মেধাকে পুরোপুরি প্রতিফলিত করতে পারে না।’

উল্লেখ্য, বুধবার রাতে প্যারিস অলিম্পিক্সে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের সোনার পদকের জন্য লড়াই করার কথা ছিল বিনেশের। কিন্তু মাত্র ১০০ গ্রামের জন্য তাঁকে এদিন সকালে প্রতিযোগিতা থেকেই বাতিল করে দেওয়া হয়। আর ওই ঘটনা জানাজানি হতেই অলিম্পিক্স আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গোটা দেশবাসী।

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না