জন্মদিনেই শচিনের রেকর্ড ছুঁলেন কিং কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান।  রবিবার ক্রিকেটের নন্দনকানন ইডেনেই নিজের ৩৬তম জন্মদিনে  একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। সেই সঙ্গে লিটল মাস্টার শচিন তেণ্ডুলকরকে ছুঁয়ে ফেললেন। আর ওই রেকর্ড গড়ার পরেই আকাশের দিকে তাকিয়ে প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন বিশ্বের সেরা ব্যাটার। তার পরে ইডেনের দর্শকদের দিকে গাণ্ডীব ব্যাটটা উঁচিয়ে দর্শককদের কৃতজ্ঞতা জানালেন।  

ওয়াংখেড়েতে গত বৃহস্পতিবারই শচিনের সামনে তাঁর রেকর্ডে ভাগ বসানোর সুযোগ এসেছিল কিং কোহলির। কিন্তু শতরান থেকে ১২ রান দূরেই থামতে হয়েছিল তাঁকে। দিলশান মধুশঙ্কার বলে যখন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছিল বিরাটকে। তাঁর হাতের গান্ডীব ব্যাটটাও যেন বিদ্রোহ ঘোষণা করেছিল। ফলে সবাই তাকিয়েছিলেন ইডেনের দিকে। নিজের ৩৬তম জন্মদিনেই কিং কোহলি লিটল মাস্টারের রেকর্ড ভাগ বসাবে বলে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন তাঁর অগণিত সমর্থকরা।

এদিন রোহিত শর্মা আউট হওয়ার পরেই ব্যাট হাতে তিনি নামতেই গোটা ইডেন চি‍ৎকার করে উঠল ‘ভিকে, ভিকে’ বলে। রাজার মতোই ক্রিজে এসে দাঁড়ালেন। তার পরে শুরু করলেন রেকর্ডের লক্ষ্যে ছোটা। তবে সতর্কভাবেই খেলতে শুরু করলেন। বিশেষ করে কেশব মহারাজের বিষাক্ত বলগুলিকে অনায়াসে সামাল দিলেন। যে বল মারার, সেই বলকে পত্রপাঠ সীমানার বাইরে পাঠিয়েছেন। আর যে বলে বিপদের গন্ধ পেয়েছেন, সেই বল রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছেন। ৬১ রান করতেই বিশ্বকাপে সর্বাধিক রান করার নিরিখে টপকে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গকারাকে। উইকেটের অন্যপ্রান্তে একের পর এক সঙ্গীর আসা-যাওয়া দেখেছেন। কিন্তু নিজের লক্ষ্য থেকে ক্ষণিকের তরেও বিচ্যূত হননি। শেষ পর্যন্ত ১১৯ বলে ১০টি চারের সাহায্যে সেই লক্ষ্যে পৌঁছে গেলেন, যে লক্ষ্যে পৌঁছনোর জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে। শেষ পর্যন্ত ১২১ বলে ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন বিরাট। আর তাঁর অগণিত ভক্ত নায়কের ৫০ তম শতরানের জন্য ফের প্রহর গুনতে শুরু করেছেন।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল