ওয়ান ডে সিরিজ থেকে সরে দাঁড়াতে বোর্ডকে আর্জি বিরাটের

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইলেন বিরাট কোহলি। মেয়ের জন্মদিন পালনের জন্য ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইলেন বিরাট কোহলি। মেয়ের জন্মদিন পালনের জন্য ছুটি চেয়ে বোর্ডের কাছে আবেদন জানিয়েছেন বিরাট। গত সোমবারই বোর্ডের তরফে জানানো হয়, চোটের জন্য দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবেন না রোহিত শর্মা। এর মাঝেই দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হতে চলা ওয়ান ডে সিরিজ থেকে বিরাটের সরে দাঁড়াতে চাওয়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও বিরাট কোহলি জানিয়েছেন, তাঁর মেয়ে ভামিকার প্রথম জন্মদিন, তাই পরিবারের সঙ্গেই একান্তে সময় কাটাতে চাই। যদিও বোর্ডের তরফে এই বিষয়ে বিরাটবকে কোনও বার্তা দেওয়া হয়নি এখনও পর্যন্ত। কিছুদিন আগেই ওয়ান ডে সিরিজের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিরাটকে। তারপরেই নানা জল্পনা শুরু হয়। এর মাঝেই বিরাটের এই সিদ্ধান্ত সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে বলাই যায়।

যদিও বিরাটের ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, তিনি ভামিকার প্রথম জন্মদিন কাটানোর প্ল্যান আগেই বানিয়েছেন। স্ত্রী অনুষ্কা শর্মা ও বন্ধুদের নিয়ে মেয়ের প্রথম জন্মদিন পালনের নানা পরিকল্পনা রয়েছে। তাই দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে থাকতে রাজি নন বিরাট। আগামী ১৭ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরু হচ্ছে, যার অধিনায়ক বিরাট নিজেই। সেই সিরিজ খেলেই ভারতে চলে আসবেন মেয়ের জন্মদিন পালনের জন্য। তাই বিরাট আর্জি জানিয়েছেন বোর্ডকে। এদিকে চোটের জন্য দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ খেলতে পারছেন না রোহিত শর্মা। তিনি শুধুই ওয়ান ডে সিরিজ খেলবেন।

দক্ষিণ আফ্রিকায় করোনার নয়া প্রজাতি ওমিক্রন আতঙ্কের মাঝেই ভারতের সফর ঘিরে অনিশ্চিয়তা ছিল। তবে দক্ষিণ আফ্রিকার বোর্ডের অনুরোধেই শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেট বাদে ওয়ান ডে ও টেস্ট সিরিজ খেলতেই যাছে ভারতীয় ক্রিকেট টিম।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য