ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলবেন না বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর ৭২ ঘন্টা আগে জোর ধাক্কা খেল টিম ইন্ডিয়া। ব্যক্তিগত কারণে বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে খেলছেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সাময়িক বিশ্রাম নিয়েছেন তিনি। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিরাটের পরিবর্তে দলে কাকে নেওয়া হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শিগগিরই বিরাটের বিকল্প খেলোয়াড়ের নাম জানানো হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিত শর্মা-বেন স্টোকসরা। আগামী বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে। ইংল্যান্ডের বাজবলের মোকাবিলা করতে বিরাট কোহলির উপরে বিশেষ নির্ভরশীল ছিল টিম ইন্ডিয়া। কিন্তু আচমকাই প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। যদিও কী সেই ব্যক্তিগত কারণ তা জানা যায়নি।

সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। যদিও দীর্ঘদিন বাদে প্রত্যাবর্তনের ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ‘টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেই প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন, বরাবর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। যদিও জরুরি কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট খেলতে পারছেন না। তৃতীয় টেস্টে ফের খেলতে পারবেন।’

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন