এই মুহূর্তে

তোলপাড় মেলবোর্ন, কনস্টাসকে ইচ্ছাকৃত ধাক্কা মারার অভিযোগ কোহলির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি : চলতি ভারত-অস্ট্রেলিয়া সিরিজ বেশ কিছু উত্তেজক মুহূর্তের সাক্ষ্মী থেকেছে। মেলবোর্ন টেস্টেও তাঁর ব্যতীক্রম হল না। অভিষেক হওয়া স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মারার অভিযোগ উঠল খোদ বিরাট কোহলির বিরুদ্ধে।

এই ঘটনা ঘিরে উত্তাল ক্রিকেট দুনিয়া। বার বার সেই ঘটনার রিপ্লে দেখাতে থাকে সম্প্রচারকারীরা। সেখানে দেখা গিয়েছে, কনস্টাস মাথা নিচু করে ব্যাট হাতে যাচ্ছিলেন। কোহলিই যাওয়ার পরে দিক পরিবর্তন করে কনস্টাসের কাছে গিয়ে তাঁকে গিয়ে ধাক্কা মারেন।

এই নিয়ে ধারাভাষ্যকার মাইকেল ভন জানান, কনস্টাসকে উত্তেজিত করার জন্যই এই কাজ করেছেন কোহলি।এই কাজের তীব্র নিন্দা করেছেন তিনি। একইসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, ‘কোহলির মতো সিনিয়র ক্রিকেটারের এমন কাজ শোভা পায় না।’ এই ঘটনায় খুশি হতে পারেন নি সুনীল গাওস্করও। তিনি কড়াভাবে জানিয়েছেন, ‘দু’জনকেই শাস্তি দেওয়া উচিত।’

মেলবোর্ন এদিন ৬০ রান করে আউট হন কনস্টাস। তবে তিনি যে অভিষেক টেস্ট খেলতে নেমেছেন তা বোঝাই যায়নি। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে আগ্রাসন দেখাতে শুরু করেন। এমনকি যশপ্রীত বুমরাকে ‘স্কুপ’ শট মারার চেষ্টাও করেন। প্রথমে সফল হননি। সপ্তম ওভারে সফল হন। একই ওভারে বুমরাকে তিন বার ‘স্কুপ’ মেরে ১৪ রান নেন।

অবশ্য এই নিয়ে গাওস্কর বলছিলেন, ‘বুমরার সঙ্গে এই আচরণ করতে আগে কোনও ব্যাটারকে দেখিনি। বুমরাকে আলাদা লাইনে বল করতে বাধ্য করল কনস্টাস।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ