ভাঙতে চলেছে  বীরেন্দ্র শেহবাগের ২১ বছরের সংসার !  তুঙ্গে জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিবাহ বিচ্ছেদ হতে চলেছে  ভারতের প্রাক্তন ওপেনার  বীরেন্দ্র শেহবাগের ! এই নিয়ে এখন তাঁর ভক্তমহলে  শুরু হয়েছে জল্পনা। কারণ , গত ২৩ জানুয়ারি বীরেন্দ্র শেহবাগ ও তার স্ত্রী আরতি তারা  একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। তাতেই গুঞ্জন শুরু হয়েছে এই দম্পতি এখন বিচ্ছেদের পথে হাঁটছে । তবে এই নিয়ে এখন ভারতের প্রাক্তন ওপেনারের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

গত বছরের দীপাবলিতে শেহবাগ তাঁর মা ও ছেলেদের সঙ্গে নিয়ে সমাজমাধ্যমে  ছবি পোস্ট করেছিলেন । কিন্তু সেখানে দেখা যায়নি  স্ত্রীর কোনও ছবি। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা।  পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই শেহবাগ ও আরতি আলাদা থাকা শুরু করেছেন। আর তাতেই একথা স্পষ্ট যে  ভাঙতে  চলেছে  ২১ বছরের দাম্পত্যের জীবনের ।  

২০০৪ সালে আরতিকে বিয়ে করেন ভারতের কিংবদন্তি এই ব্যাটসম্যান। দুজনের দুই সন্তান রয়েছে । ২০০৭ সালে আর্যবীর এবং  ২০১০ সালে জন্মগ্রহণ করে বেদান্ত। সন্তানদের নিয়ে বেশ আনন্দেই দিন কাটাছিলেন এই দম্পতির । কিন্তু এখন   দুজনের সম্পর্কটা আর আগের মতো নেই। আলাদা হওয়ার পথেই হাঁটছেন তাঁরা।  কিন্তু কী কারণে একে অপরের থেকে দূরে সরে গেলেন এই দম্পতি তা এখনও সামনে আসেনি । বলা বাহুল্য, ভারতের হয়ে ১০৪ টেস্ট, ২৫১ ওয়ানডে ও ১৯ টি–টোয়েন্টি খেলা শেহবাগ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ।

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

নামী IT কোম্পানির চাকরি ছেড়ে সাইবার প্রতারণা! চন্দননগরে গ্রেফতার ১২

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের