‘তোমার জন্য অপেক্ষা করছি’, আত্মীয়ের দোকানে গুলি চালিয়ে মেসিকে হুমকি আততায়ীদের

সেখানে লেখা রয়েছে ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসিকে (Lionel Messi) হুমকি দুষ্কৃতীদের। বিশ্বকাপজয়ী ফুটবলারের স্ত্রীর আত্মীয়ের দোকানে একের পর এক গুলি চালিয়ে মেসির উদ্দেশ্যে হুমকি চিঠি রেখে গিয়েছে বন্দুকবাজরা। সেখানে লেখা রয়েছে ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। জাভকিন নিজে একজন মাদকচক্রী। তাই ও তোমাকে বাঁচাতে পারবে না।’

বৃহস্পতিবার সকালে আর্জেন্তিনার তৃতীয় বৃহত্তম শহর রোজারিওয় মেসির স্ত্রী অ্যান্তোনেলার পরিবারের মালিকাধানী সুপার মার্কেটে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রায় ১৪ রাউন্ড গুলি চলে। গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি। একাধিক জায়গায় ফুটে উঠেছে সেই চিহ্ন। তবে চিঠিতে যে জাভকিনের কথা উল্লেখ করেছে আততায়ীরা তিনি হলেন রোজারিওর মেয়র পাবলো জাভকিন, যিনি এই গুলি চালানোর ঘটনার পরেই সুপার মার্কেটে এসে ক্ষোভ উগরে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে।

এই ঘটনার পর রোজারিওর স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গুলিচালনার ঘটনায় কেউ নিহত হননি। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে আততায়ীরা কেন হঠাৎ মেসিকে নিশানা করছেন তা স্পষ্ট নয়। কেন তাঁর শ্বশুরবাড়ির দোকানে হামলা চালানো হল সে বিষয়ে কিছু বুঝে উঠতে পারছেন না তদন্তকারীরা। রোজারিওর পুলিশের তরফে জানানো হয়েছে, দু’জন দুষ্কৃতি মোটরসাইকেলে চেপে এসে ইউনিকো সুপারমার্কেটে গুলি চালিয়েছে। এলোপাথাড়ি গুলি চালানোর পর ঘটনাস্থল ছেড়ে তারা পালিয়ে যায়। তবে এই ঘটনার পর কোনও প্রতিক্রিয়া জানাননি মেসি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম