জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাব, বার্তা ইস্টবেঙ্গল কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি : আইএসএলে পারফরমেন্স মোটেও আশানুরূপ নয় ইস্টবেঙ্গলের। অন্যদিকে মোহনবাগানের পারফরমেন্স অনেকটাই ভালো। লড়াইয়ের ময়দানে সবুজ-মেরুণ শিবির এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি না ছাড়ার বার্তা দিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত।

রবিবার ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গলের কোচ জানান, ‘মোহনবাগান আমাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। তবে কঠিন পরিস্থিতিতে আমি আমার দলের খেলোয়াড়দের ওপর বিশ্বাস রাখি। জানি ওরা (মোহনবাগান) প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছে। এদিনও ওরা নিজেদের সেরাটা দিয়ে জেতার চেষ্টা করবে।‘ একইসঙ্গে তিনি জানান, ‘এখনও পর্যন্ত এই মরশুমে যা পরিকল্পনা করেছি, সব কাজে লেগেছে। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আমরা অনেক ভালো খেলেছি। রবিবারের ম্যাচেও আমরা লড়াই চালিয়ে যাব।‘

উল্লেখ্য, সুপার সিক্সে ওঠার আশা জটিলতার কারণে আটকে গিয়েছে লাল-হুলুদ শিবিরে। সুপার সিক্সে ওঠার জন্য শেষ চারটি ম্যাচে জয় দরকার ইস্টবেঙ্গলের। ইতিমধ্যে চলতি মরশুমে চারটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে ইস্টবেঙ্গল। একটি ম্যাচে হার ও একটি ম্যাচে ড্র হয়েছে। তবে আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে জয় আসেনি ইস্টবেঙ্গলের। রবিবারের ডার্বিতে কী মোহনবাগানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পারবে কুয়াদ্রাতের দল, এখন সেটাই দেখার।

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা