আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্ষতিপূরণ চেয়ে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা প্রাক্তন ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি: ‘যোগ্য’ হওয়া সত্বেও জাতীয় দলে মেলেনি জায়গা। তাই এবার আর্থিক ক্ষতিপূরণ চেয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করলেন প্রাক্তন ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটার শেন ডাওরিচ। দেশের ক্রিকেট বোর্ডের কাছে এক লক্ষ ৭২ হাজার ডলার আর্থিক ক্ষতিপূরণ চেয়েছেন তিনি। যদিও ডাওরিচের অভিযোগের জবাব দেওয়ার জন্য অনেকটাই সময় পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী এপ্রিলে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।   

২০২০ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন শেন ডাওরিচ। ওই সময়েই ব্যক্তিগত কারণে দেশে ফেরার অনুমতি চান ক্যারিবীয় উইকেটরক্ষক-ব্যাটার। ত‍ৎক্ষণা‍ৎ তাঁকে  দেশে ফেরার অনুমতি দেয় ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শেন ডাওরিচের অভিযোগ, তিনি খেলার জন্য প্রস্তুত কি না, এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কোনও খোঁজখবর নেয়নি। এমনকি তাঁর সঙ্গে বোর্ডের যে চুক্তি ছিল, তাও বাতিল করা হয়। ওই সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর দেড় লক্ষ ডলারের চুক্তি ছিল দাবি করে ডাওরিচ বলেছেন, চুক্তি বাতিলের ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাঁকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৫টি টেস্ট খেলেছেন শেন ডাওরিচ। আর কেরিয়ারে দেশের হয়ে একটি ওয়ানডে খেলেছেন খেলেছেন। গত বছরের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু আচমকাই সিরিজ শুরুর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন শেন ডাওরিচ।

Published by:

Share Link:

More Releted News:

জলে গেল রিকেলটনের সেঞ্চুরি, হেড-ক্লাসেনের দাপটে মুম্বইকে ৬ উইকেটে হারাল হায়দরাবাদ

রিকেলটনের বিধ্বংসী শতরানের দৌলতে হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল মুম্বই

ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে ইউনূস সরকারকে বিঁধলেন সাকিব

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

নিয়ম ভেঙে সাজঘরে ধূমপান! বিতর্কে রিয়ান পরাগ, শাস্তির মুখে রাজস্থান অধিনায়ক

​এক ম্যাচেই ৯ গোলের রেকর্ড, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে পিএসজি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ