Loading live market data...
Loading active stocks...
Connecting...

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে জয়ী ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বরেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে বাংলাদেশকে এক রানে হারিয়ে দিল ক্যারিবীয়রা। আর এই জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরালেন শাই হোপরা। সিরিজ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল তৃতীয় তথা শেষ ম্যাচ।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। ক্যারিবীয় স্পিনারদের ভেল্কিতে চাপে পড়ে যায় টাইগাররা। পঞ্চম ওভারেই ফিরে যান ওপেনার সাইফ হাসান। এর পরে তাওহিদ হৃদয়ও (১২) দ্রুত ফেরেন। প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দলকে ভরসা জোগাতে পারেননি। তিনি ফেরেন ১৫ রান করে। দলে ফেরা সৌম্য সরকার ব্যাট হাতে রুখে দাঁড়ান। ক্যারিবীয় স্পিনারদের সামনে বুক চিতিয়ে লড়াই করেন। ৮৯ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষের দিকে খানিকটা লড়াই করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি ৫৮ বলে ৩২ রান করে অপরাজিত থেকে যান। ক্যারিবীয় স্পিনারদের ভেল্কিতে টাইগাররা ২০০ রানের গণ্ডি পেরোতে পারবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। ৯ নম্বরে নামা রিশাদ হোসেন ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন। তিনি ১৪ বলে তিনটি বিশাল ছক্কা ও তিনটি চারের সাহায্যে ৩৯ রান তোলেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ৫০ ওভারে   সাত উইকেট হারিয়ে ২১৩ রান তোলে বাংলাদেশ। ক্যারিবীয়দের হয়ে গুড়াকেশ মোতি ১০ ওভারে ৬৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন। অ্যালিক অ্যাথানেজ ১৪ রানে দুটি এবং আকিল হোসেন ৪১ রানে ২ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন ব্র্যান্ডন কিং। এর পরে অ্যালিক অ্যাথানেজ কিয়াচি কার্টি দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন। রিশাদের বলে ফেরেন অ্যাথানেজ (২৮)। দলীয় স্কোর যখন ৮২, তখন সাজঘরের পথ ধরেন কার্টি (৩৫)। একদিক আগলে রেখে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তাঁকে খানিকটা সহযোগিতা করেন জাস্টিন গ্রিভস (২৬)। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫ রানের। প্রথম দুই বলে কোনও রান নিতে পারেননি আকিল হোসেন। এর পরের দুই বলে এক রান করে সংগ্রহ করেন আকিল ও শাই হোপ। শেষ দুই বলে ওয়েস্ট ইন্ডিজের রান লাগত ৩। ওভারের পঞ্চম বলে আকিল আউট হলে ১ বলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩ রান। শেষ বলে নতুন ব্যাটসম্যান খারি পিয়েরে ক্যাচ তুলে দিলে তা লুফতে পারেননি নুরুল হাসান। দৌড়ে দুই রান নেন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার। ম্যাচ টাই হয়। ফলে ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

ম্যাচ জিততে সুপার ওভারে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার মোস্তফিজুর রহমানের হাতে বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এক উইকেট হারিয়ে ১০ রান তোলে ক্যারিবীয়রা। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১ রান।  দলকে জেতানোর দায়িত্ব কাঁধে নিয়ে ক্রিজে আসেন সৌম্য সরকার ও সাইফ হাসানকে। ওয়েস্ট ইন্ডিজ বল তুলে দেয় আকিল হোসেনের হাতে। প্রথম বল ওয়াইড করেন আকিল। পরের বলটি স্লগ করে সৌম্য সরকার দুই রান নেন। পরে থার্ড আম্পায়ার জানালেন বলটি ছিল নো। ফ্রি হিটে অবশ্য সৌম্য বড় শট খেলতে পারেননি। হয় এক রান। পরের দুই বল থেকে সাইফ নেন ১ রান। চতুর্থ বলে সৌম্য স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। পঞ্চম বলে নাজমুল নেন এক রান। শেষ বলে সাইফ নেন দুই রান। ফলে এক রানে হেরে যায় বাংলাদেশ।

 

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে