বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড়সড় পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন ওয়ানডে সিরিজের জন্য পরপর দুটো পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ। তাঁদের পরিবর্তে সুযোগ পেয়েছেন দুই পেসার মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস। এই সিরিজে নতুন দুই পেসারের অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে তাঁদের ভবিষ্যৎ গড়ার একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই।

২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার (মারকুইনো মিন্ডলে) ওয়েস্ট ইন্ডিজের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলেছেন।২০২২ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড ওভালে টেস্টে অভিষেক হলেও এবারই প্রথম ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন তিনি।সদ্য সমাপ্ত সুপার ফিফটি কাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর কাড়েন। জ্যামাইকার হয়ে ৭ ম্যাচে ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা পেসার হন। অন্যদিকে ২২ বছর বয়সী বাঁহাতি পেসার জেডিয়া ব্লেডসের এটি প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া।সুপার ফিফটি কাপে ওয়েস্ট ইন্ডিজ একাডেমির হয়ে ৫ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

ম্যাথু ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান। পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে শামার জোসেফ বাংলাদেশ সিরিজে টেস্ট খেলতে গিয়ে পায়ে চোট পান।চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকায় ওয়ানডে দলে যোগ দিতে পারছেন না।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ৮, ১০ ও ১২ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়।

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ