বাংলাদেশকে চুনকাম করে একদিনের সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

Share:

নিজস্ব প্রতিনিধি : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে হারল বাংলাদেশ। ২৪ বল থাকতে ৪ উইকেটে হেরেছে টাইগাররা। ওয়ার্নার পার্কে রেকর্ড রান করেও হোয়াইটওয়াশ হয়েছেন মেহেদী মিরাজরা। এদিকে অভিষিক্ত আমির জাংগোর সেঞ্চুরি ও কেসি কার্টির সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে রেকর্ড গড়েই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর)শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩২১ রান করে বাংলাদেশ। জিততে হলে সেন্ট কিটসে রেকর্ড রান তাড়া করতে হত ক্যারিবীয়দের। রান তাড়ায় নেমে বেশ চাপে পড়ে যায় ক্যারিবীয়রা। ৩১ রানে তিন উইকেট হারায় তারা। এরপর শেরফান রাদারফোর্ডের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন কেসি কার্টি। ৩৩ বলে ৩০ রান করে তাসকিনের বলে ক্যাচ দিয়ে রাদারফোর্ড ফিরলে এই জুটি ভাঙে।কিন্তু তার বিদায়ের পরই ম্যাচ ঘুরিয়ে দেওয়া জুটি পায় ওয়েস্ট ইন্ডিজ। কেসি কার্টির সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন আমির জঙ্গুয়ে। দুজনের জুটিতে ম্যাচে বেশ ভালোভাবে ফিরে আসে স্বাগতিকরা। 

ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে কোনো রান করার আগেই সাজঘরে ফেরত যান তানজিদ হাসান তামিম। আলজারি জোসেফের বলে ক্যাচ দেন তিনি। এক বল পর শূন্য রানেই আউট হন তানজিদ হাসান তামিমও। এরপর তৃতীয় উইকেট জুটিতে ১২৭ বলে ১৩৬ রানের জুটি গড়েন সৌম্য ও মিরাজ।

এদিকে গুদাকেশ মোতির বলে সৌম্য এলবিডব্লিউ হলে এই জুটি ভাঙে। ৭২ বল খেলে ৬ চার ও চারটি ছক্কায় ৭৩ রান করে আউট হন তিনি। মিরাজও রান আউট হয়ে যান ৭৩ বলে ৭৭ রান করে। এই সিরিজেই দলে সুযোগ পাওয়া আফিফ হোসেন ব্যর্থ হন আরও একবার। ২৯ বল খেলে ১৫ রান করেন তিনি।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি