আইপিএল চলাকালীন কোনও ক্রিকেটারের করোনা হলে কী করা হবে? বদল হল একাধিক নিয়মে

আর মাত্র ১০ দিন, তারপরই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। তবে তার আগেই পরিবর্তন হল টুর্নামেন্টের একাধিক নিয়ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ১০ দিন, তারপরই শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। তবে তার আগেই পরিবর্তন হল টুর্নামেন্টের একাধিক নিয়ম। বিশেষ করোনা পরিস্থিতিতে নুন্যতম ক্রিকেটার এবং রিভিউয়ের সংখ্যায় পরিবর্তন নিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে সুপার ওভারের নিয়মেও আসছে বদল। 

গত দুই মরশুম দেশের মাটিতে আইপিএলের  মতো হাইভোল্টেজ টুর্নামেন্ট করা যায়নি। টুর্নামেন্ট সরিয়ে নিয়ে চলে যেতে হয়েছে সূদূর আরব আমিরশাহির মাটিতে। গতবছর শুরুতে চেষ্টা করলেও করোনার বাড়বাড়ন্ত এবং একের পর এক ক্রিকেটার আক্রান্ত হওয়ার জেরে বন্ধ করে দিতে হয় আইপিএল। কয়েক মাস পরে টুর্নামেন্টের বাকি অংশ আমিরশাহির মাটিতে সম্পন্ন হয়। 

এবারও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে  মাত্র চারটি মাঠে গোটা আইপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। কিন্তু যদি গতবারের মতো এবারও টুর্নামেন্ট চলাকালীন কোনও দলের এক বা একাধিক ক্রিকেটার করোনায় আক্রান্ত হন, তাহলে কী হবে? নতুন নিয়মে বলা হয়েছে, কোনও দলের যদি এক বা তার বেশি ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন তাহলে সেই দলকে ম্যাচ খেলতে গেলে কমপক্ষে ১২ জন ক্রিকেটার রাখতে হবে। তাদের মধ্যে ৭ জনকে অবশ্যই ভারতীয় হতে হবে। আর একজন অতিরিক্ত। এটা না হলে ওই দল মাঠে নামতে পারবেন না। সেক্ষেত্রে টেকনিক্যাল কমিটি ম্যাচটি পরে করাবেন। আগে দল না নামাতে পারলে প্রতিপক্ষ দলকে জয়ী ঘোষণা করে ২ পয়েন্ট দেওয়া হত। কিন্তু এবার আর সেটা থাকছে না।

পাশাপাশি, রিভিউয়ের নিয়মেও পরিবর্তন এসেছে। সেটা হল, এতদিন আইপিএলে প্রতি ইনিংসে একটা করে রিভিউ নেওয়া যেত। আর এবার থেকে নেওয়া যাবে দু’টি করে রিভিউ।  আর ক্যাচ আউটের ক্ষেত্রে দুই ব্যাটসম্যান ক্রস করলেও, নতুন ব্যাটসম্যানকে স্ট্রাইক নিতে হবে। এছাড়া প্লে-অফের ম্যাচে যদি সুপার ওভারে ম্যাচের ফলাফল না আসে। তাহলে লিগ টেবিলের উপরে থাকা দল জয়ী হবে।

 

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা

‘সমাজমাধ্যমের পোস্ট মুছতে পারেন, আরশোলাদের নয়’, যন্তর-মন্তরে হুঙ্কার অভিজিৎ দীপকের

NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

বক্স অফিসে বড় ধামাকা, প্রথম দিনেই ১১ কোটি টাকা আয় বরুণ ধাওয়ানের নতুন ছবি

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

কাজ দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পলাতক প্রতারক, বিক্ষোভে উত্তাল ঘাটাল

‘রাজ্যে আরও ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন,’ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

‘রাজ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার’, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী