মা কংগ্রেস সাংসদ, বাবা বাহুবলী নেতা, কেকেআরের তরুণ ক্রিকেটার সার্থক রঞ্জনকে চিনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের নিলামে মঙ্গলবার টাকার বর্ষণ হয়েছে। অনামী খেলোয়াড়দের আকাশছোঁয়া দামে কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বাকি সব দলকে টেক্কা দিয়েছে শাহরুখ খানের নাইঋট রাইডার্স। ক্যামেরন গ্রিন, মোস্তাফিজুর রহমান, মাথিশ পাথিরানাদের পিছনে টাকার থলি উপুড় করে দিয়েছেন শাহরুখের দলের হর্তা-কর্তারা। নামী খেলোযাড়দের যেমন কিনেছেন, তেমনই প্রতিভাবানদেরও দলে নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন সার্থক রঞ্জন। ২৯ বছর বয়সী ক্রিকেটারকে ৩০ লক্ষে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কে এই সার্থক রঞ্জন?

রাজধানী দিল্লির ঘরোয়া ক্রিকেটে যথেষ্টই পরিচিত ২৯ বছর বয়সী তরুণ ক্রিকেটার সার্থক। চলতি বছর দিল্লি প্রিমিয়ার লিগে হইচই ফেলে দিয়েছিলেন ২৯ বছরের তরুণ ক্রিকেটার। ৯ ইনিংসে করেছিলেন ৪৪৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকই ছিলেন না। ২১টি ছক্কা হাঁকিয়ে নিজেকে হিটম্যান হিসাবেও পরিচিত করেছিলেন। গড় ছিল ৫২ দশমিক ১৩। আর স্ট্রাইক রেট ছিল ১৪৬.৭৩। নিজেকে ক্রিকেটের সঙ্গে জড়ালেও শুনে অবাক হবেন সার্থকের রক্তে বইছে রাজনীতি। পুরোদস্তুর রাজনৈতিক পরিবারেই জন্ম।

সার্থকের বাবা-মা দুজনেই দাপুটে রাজনীতিবিদ। বাবা বিহারের বাহুবলী নেতা রাজেশ রঞ্জন। যিনি পাপ্পু যাদব হিসাবেই পরিচিত। সূপৌলে তাঁর নামে বাঘে-গরুতে এক ঘাটে জল খায়। এতটাই ক্ষমতাশালী যে ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়ে জিতেছিলেন। সার্থকের মা রঞ্জিত রঞ্জন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ। এক সময়ে নামী টেনিস খেলোয়াড়রাও ছিলেন। রাজনীতির খবর যারা নিয়মিত রাখেন, তারা রঞ্জিত রঞ্জনকে চেনেন মোদি সরকারের কট্টর সমালোচক হিসাবেই।

বন্যা-ধসে বিপর্যস্থ নেপাল, উদ্ধার অভিযানে পঞ্চম এয়ারক্রাফ্ট পাঠাল ভারত

তামিলনাড়ুর ৫২ মন্দিরে স্মার্টফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করল বিজয়ের সরকার

সাতসকালে অ্যাকশন মোডে ED, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে তল্লাশি

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

অভাবনীয় সুযোগ! ৩৮,০০০ টাকায় সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 3

ওড়িশায় লুকিয়ে এক টুকরো স্বর্গ! ঘুরে আসুন ‘মিনি থাইল্যান্ড’ রানিচুয়ান

ইরানে বিয়েবাড়িতে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, শিশু-সহ নিহত ৫

নেপাল বিপর্যয় কেড়েছে বুকের ধনকে, খড়ের তৈরি ছেলের প্রতীকী শরীরে মুখাগ্নি ‘হতভাগ্য’ বাবার

‘বদলা নেওয়ার কথা মাথাতেও আনবেন না, তাহলে..’, ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা