প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের স্কুলশিক্ষায় আমূল পরিবর্তনের লক্ষ্যে বড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুলশিক্ষার মান উন্নত করতে এবার প্রতিটি জেলায় তৈরি করা হবে বিশেষ মডেল শিক্ষা প্রতিষ্ঠান। ‘সি এম শ্রী ইনস্টিটিউট’ নামে এই প্রতিষ্ঠানগুলিতে আধুনিক পরিকাঠামো, ডিজিটাল ল্যাব এবং স্মার্ট বোর্ডের মতো একাধিক সুবিধা থাকবে। আপাতত প্রতিটি জেলায় দুটি করে এমন প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষক দিবস উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে রাজ্যের স্কুলশিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রী জানান, ‘মুখ্যমন্ত্রী শ্রী’ বা ‘সিএম শ্রী’ ইনস্টিটিউটকে মডেল স্কুল হিসেবে গড়ে তোলা হবে। জহর নবোদয় বিদ্যালয়ের ধাঁচে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে ছাত্রছাত্রী বাছাই করে এই প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনার সুযোগ দেওয়া হবে।’ এই স্কুলগুলিতে উন্নতমানের পরিবেশ তৈরি করার পরিকল্পনা রয়েছে। থাকবে প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্ট বোর্ডসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর শিক্ষার ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় বিদ্যালয়ের আদলে রাজ্যের প্রতিটি জেলায় আপাতত দু’টি করে ‘সিএম শ্রী’ প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।

আরও পড়ুন: ‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা দিক নিয়েও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পূর্ববর্তী তৃণমূল সরকারের সময়ে স্কুলশিক্ষা ক্ষেত্রে অনিয়ম এবং নিয়োগ দুর্নীতির মতো একাধিক বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি শিক্ষা পরিকাঠামোর মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শিক্ষার গুণগত মান বাড়ানোর পাশাপাশি স্কুলগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর জন্য ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ করা হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে জাতীয় শিক্ষা নীতির আওতায় নিয়ে আসার বিষয়টিও এদিনের বক্তব্যে উঠে আসে। সেই কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলশিক্ষার পরিকাঠামো এবং পঠনপাঠনের মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ‘সিএম শ্রী’ প্রতিষ্ঠানগুলিকে সেই বৃহত্তর পরিকল্পনারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক স্কুলকে উন্নত পরিকাঠামোর আওতায় আনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুধু স্কুলশিক্ষা নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রেও পড়ুয়াদের সহায়তা অব্যাহত রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেধাবী ও যোগ্য ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু থাকবে বলেও জানান তিনি।

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

মাটির প্রতিমা নয়, নিজের মেয়েকেই লক্ষ্মী রূপে পুজো কৃষ্ণগঞ্জের দম্পতির

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা