ব্রাজিলের নতুন কোচ কে, শুরু জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৬ সাল পর্যন্ত আনচেলত্তির সঙ্গে নতুন করে চুক্তি সাক্ষর করেছে রিয়াল মাদ্রিদ। এতদিন ধরে আনচেলত্তিকেই জাতীয় দলের কোচ করার কথা ভেবে আসছিল ব্রাজিল। তবে এখন আনচেলত্তি রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ায় নতুন কোচ কে হবেন, খুঁজতে শুরু করেছে ব্রাজিলের জাতীয় দল।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-এর তরফে জানানো হয়েছে, সম্ভাব্য বেশ কয়েকজন কোচের নাম নিয়ে আলোচনা হচ্ছে। যে তিন জনকে নিয়ে আলোচনা হচ্ছে, তাঁরা হলেন ফার্নান্দো দিনিজ, আবেল ফেরেরা ও হোর্হে জেসুস। জানা গিয়েছে, আনচেলত্তিকে পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর কোচ হিসাবে দিনিজের নাম নিয়ে আলোচনা হয়েছিল ব্রাজিল শিবিরে। ফ্লুমিনেন্সের এই কোচ চলতি বছর কোপা লিবারতোদোরেস জিতিয়েছেন। ফলে ব্রাজিলের ফুটবল কর্তাদের কাছে দিনিজই এখন এগিয়ে রয়েছেন। যদিও কয়েকদিন আগে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে গিয়েছিল ফ্লুমিনেন্স। কৌশলগত ও মানসিক দিক থেকে মিল থাকায় দানিজকে ল্যাতিনের গার্দিওলাও বলা হয়। বিশ্বের সেরা কোচদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। তবে বর্তমানে দিনিজ ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তেমন সাফল্য পাননি।

পাশাপাশি আবেল ফেরেরার নাম নিয়েও আলোচনা হচ্ছে ব্রাজিলের ক্লাব কর্তাদের মধ্যে। ২০২০ সালে পালমেইরাসের দায়িত্ব নেওয়া এই কোচ ৯টি শিরোপা জিতেছেন। একইসঙ্গে হোর্হে জেসুসও এখন ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। এখন তিনি সৌদি লিগে আল হিলালের দায়িত্বে রয়েছেন।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল