আইনি লড়াইয়ের হুমকি নিলম্বিত জাতীয় কুস্তি সংস্থার সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন ঘিরে ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যেই কুস্তি ছাড়ার ঘোষণা করেছেন সাক্ষী মালিক। ‘পদ্মশ্রী’ ফিরিয়েছেন বজরং পুনিয়া। মঙ্গলবার ‘খেলরত্ন’ ও ‘অর্জুন’ পুরস্কার ফেরানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন বিনেশ ফোগত। আর এবার নব নির্বাচিত কমিটিকে নিলম্বিত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে যাওয়ার হুমকি দিলেন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং।

গত বৃহস্পতিবারই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় সিং। কিন্তু তাঁর নির্বাচনের পরেই নতুন করে প্রতিবাদে গর্জে ওঠেন ব্রিজভূষণের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বে থাকা সাক্ষী মালিক-বজরং পুনিয়া-বিনেশ ফোগতরা। আন্দোলনকারী কুস্তিগিরদের প্রতিবাদের মুখে নড়েচড়ে বসে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। গত রবিবার রাতেই জাতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিকে নিলম্বিত করার কথা জানানো হয়। যদিও ওই সিদ্ধান্ত আন্দোলনকারী কুস্তিগিরদের খুশি করতে পারেনি। বরং প্রতিবাদ আরও জোরালো করেছেন তাঁরা।

কুস্তিগিররা যখন বিদ্রোহের পথে হেঁটেছেন তখন নয়া কমিটিকে নিলম্বিত (সাসপেনশন) করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং। মঙ্গলবার এক বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘কেন নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করা হল তা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলা হবে। ওই আলোচনায় কোনও সুরাহা না হলে জাতীয় কুস্তি সংস্থাকে বাঁচাতে আইনি পরামর্শ নেওয়ার পথে হাঁটব। কোনও ভাবেই ভবিষ্যতের কুস্তিগিরদের স্বপ্ন নষ্ট হতে দেব না।’

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘বড় অভিনেতার সঙ্গে শুতে বলা হয়, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরি’, কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা যুক্তির

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে