৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটবিশ্বে রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। দুবাইয়ে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচে বল হাতে কার্যত তাণ্ডব চালালেন তিনি। মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচ করে ৭ উইকেট তুলে নেন আতাপাত্তু। তাঁর বিধ্বংসী বোলিংয়ের  দাপটে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে  হারায় শ্রীলঙ্কা।  

ম্যাচে একের পর এক ইন্দোনেশিয়ার ব্যাটারকে সাজঘরে ফেরান শ্রীলঙ্কান তারকা। সাত উইকেটের মধ্যে ছিল একটি দুর্দান্ত হ্যাটট্রিক। পরপর তিন বলে তিনটি উইকেট নিয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করা প্রথম শ্রীলঙ্কান মহিলা ক্রিকেটারও হ্যে উঠেছেন তিনি।  ৭ উইকেট নেওয়া এই স্পেলই প্রতিযোগিতার ইতিহাসে সেরা বোলিং ফিগার। এর আগে এই রেকর্ড ছিল থাইল্যান্ডের ওয়ংপাকা লিয়াংপ্রাসের নামে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।  

আরও পড়ুন: অবসর নিতে প্রস্তুত ছিলেন রোহিত শর্মা! জানেন কোন ঘটনা বদলে দেয় পরিস্থিতি?

এশিয়া কাপের ইতিহাসে ছয় বা তার বেশি উইকেট নেওয়া প্রথম বোলারও হলেন আতাপাত্তু। তাঁর এই অবিশ্বাস্য পারফরম্যান্স শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করল। আতাপাত্তু অজন্তা মেন্ডিসের রেকর্ড ভেঙেছেন, যিনি ২০১২ সালের সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক এশিয়া কাপে ৫ উইকেট নেওয়া একমাত্র বোলার হলেন ভারতের তারকা ক্রিকেটার ভুবনেশ্বর কুমার। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১২৪ রানের লক্ষ্য দেয়। নিলাক্ষিকা সিলভার অর্ধশতরানের পর আতাপাত্তুর বোলিংয়ে ইন্দোনেশিয়ার ইনিংস ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৭৫ রানে ম্যাচ জিতে এশিয়া কাপে নিজেদের অবস্থান শক্তিশালী করে শ্রীলঙ্কা। 

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ