‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তার পরেই শুরু হবে মহারণ। ফের একবার ২২ গজের ময়দানে সম্মুখ সমরে নামতে চলেছে ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার (১৪ জুন) মুখোমুখি হবে হরমনপ্রীত কৌর ও ফাতিমা সানারা। ক্রিকেট প্রেমীদের মধ্যে এই ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। তবে ম্যাচ শুরুর আগেই ভারতের মহিলা টিমের মনোবল বৃদ্ধি করলেন পুরুষ দলের অধিনায়ক শুভমন গিল। চিরপ্রতিদ্বন্দ্বী টিমের বিরুদ্ধে মাঠে নামার আগে হরমনপ্রীতদের মনোবল বাড়িয়ে দিলেন বিশেষ বার্তা।

অধিনায়ক শুভমান গিল, ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা সহ বহু খেলোয়াড় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলকে অভিনন্দন জানিয়েছেন । সেই সঙ্গেই ট্রফি জিতে দেশের ফেরার জন্য উৎসাহিত করেছেন।   শুভমন গিল মহিলা খেলোয়াড়দের উদ্দেশ্যে দিয়েছেন একটি বার্তা। গিল উইমেন ইন ব্লু-এর উদ্দেশ্যে বলেছেন, ‘কাপটি ঘরে নিয়ে এসো।’  কয়েকটি শব্দ অথচ যার গভীরতা অনেক। গিলের এই বার্তা ভারতের মেয়েদের খেলতে আরও উৎসাহিত করবেবলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

গৌতম গম্ভীর গোটা দলকে নির্ভয়ে খেলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, খেলোয়াড়দের কোনো চাপ ছাড়াই খেলতে হবে এবং ভুল হবে এই ভয় পেলে একেবারেই চলবে না। শ্রেয়স আইয়ার সহ বেশ কয়েকজন ভারতীয় খেলোয়াড়ও মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন যে পুরো দেশ তাঁদের দিকে তাকিয়ে  রয়েছে। সকলেই আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, হরমনপ্রীত কৌরের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া  টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করবে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে। দুই পক্ষই চাইবে  একে ওপরকে হারিয়ে সামনে দিকে এগিয়ে যেতে। তবে পরিসংখ্যান বলছে যতবার টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও পাকিস্তানের মহিলা দল মুখোমুখি হয়েছে বেশিভাগ ক্ষেত্রেই জিতেছে ভারত। সেই ধারাই আজও অব্যহত রাখতে চাইবে হরমনপ্রীতরা।    

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

মাত্র একবার বিনিয়োগ করুন, আজীবন প্রতিমাসে পান ২৫ হাজার টাকা

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

‘হোম ওয়ার্ক’ না করায় শিক্ষিকার মার, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৬ বছরের ছাত্রের

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল