ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার দলে বিশ্বরেকর্ড করা খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি : ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিলেন বিশ্বরেকর্ড গড়া জ্যাক ফ্রেজার মাকগার্ক। গত অক্টোবরে মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে শতরান করেছিলেন মাকগার্ক। কম বলে শতরান করা এবি ডি ভিলিয়ার্সের রেকর্ডও ভেঙে দেন মাকগার্ক। এবার সেই মাকগার্ককেই বেছে নেওয়া হল অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে।

আগামী ২ ফে্ব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। ইতিমধ্যে আসন্ন এই ওয়ানডে সিরিজ নিয়ে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে স্কোয়াডে বাদ দেওয়া হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও ঝাই রিচার্ডসনকে। ম্যাক্সওয়েল ও রিচার্ডসনের বদলে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন জাভিয়ের বার্টলেট ও জ্যাক ফ্রেজার মাকগার্ক।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে যখন ডাক পেলেন মাকগার্ক, তখন দুবাইয়ে আইএলটি ২০-তে খেলছেন মাকগার্ক। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি। ২৫ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেছেন তিনি। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সের সেই রেকর্ড গত অক্টোবর ভেঙে দেন মাকগার্ক। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কী নতুন করে রেকর্ড গড়বে মাকগার্ক, এখন সেটাই দেখার। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ হবে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরাতে। সিরিজে অষ্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আসন্ন সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে প্যাট কামিন্সকে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১