মন্ত্রীর সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠক, ১৫ জুন পর্যন্ত আন্দোলন স্থগিত

Share:

নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বুধবার বৈঠকে বসেছিলেন আন্দোলনরত কুস্তিগীররা। তারপরই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৫ জুন পর্যন্ত তাঁরা যে আন্দোলন করছিলেন, তা স্থগিত রাখা হল।

বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে জরুরি বৈঠকে আলোচনায় বসেন আন্দোলনরত কুস্তিগীররা। সেখানেই ৫ ঘণ্টা রুদ্ধশ্বাস আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। এবং সেই আলোচনায় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগ আগামী ১৫ জুনের মধ্যে খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার আশ্বাস দেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতো ক্রীড়ামন্ত্রীও কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টকে গ্রেফতারের বিষয়ে কোনও আশ্বাস দেননি।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত কুস্তিগীরদের যে আলোচনা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে সেখানে যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলি হল, বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশ যে তদন্ত শুরু করেছে, তার তদন্ত আগামী ১৫ জুনের মধ্যে শেষ করতে হবে। এবং ততদিন তাঁদের আন্দোলন স্থগিত রাখবেন বজরং পুনিয়ারা। এবং যদি তারমধ্যে পুলিশি তদন্তের রিপোর্ট শেষ না হয়, তাহলে পরবর্তী পর্যায়ে তান্দের আন্দোলনের গতি-প্রকৃতি ঠিক করবেন কুস্তিগীররা।

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন ১৫ জুনের মধ্যেই সমস্ত তদন্তের কাজ শেষ হবে। এবং আগামী ৩০ জুন ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্দোলনরত কুস্তিগীরদের জানানো হয়েছে ব্রিজভূষণ শরণ সিং-এর মতো অন্যান্য জনপ্রতিনিধিদের নতুন কমিটিতে রাখা হবে না। এবং কুস্তিগীররা ফেডারেশনের প্রধান পদে মহিলা ব্যক্তিকে বসানোর দাবিও মেনে নিয়েছে। তবে কুস্তিগীররা গত ২৮ তারিখ যে এফআইআর দায়ের করেছেন তা তুলে নেওয়ার অনুরোধ করে সরকার।

ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন কুস্তিগীররা। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও কুস্তিগীরদের জানানো হয়েছে।

 বুধবার আন্দোলনরত কুস্তিগীরদের সঙ্গে আলোচনায় বসার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আবেদন জানান কুস্তিগীরদের কাছে। এরপরই ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের সঙ্গে দ্বিতীয়বারের বৈঠকে বসতে চয়েছেন। তবে সেই বৈঠকের তারিখ ঠিক না হলেও খুব শীঘ্রই তা অনুষ্ঠিত হবে বলে বজরং পুনিয়া সাংবাদিকদের জানান।

মূলত এইসব বিষয়গুলি নিয়েই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর সঙ্গে আলেচনা হয়েছে। আগামী ১৫ তারিখের পরই ফের কুস্তিগীররা কি সিদ্ধান্ত নেবেন তা জানা যাবে।

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?