রোহিতের ১৩ বছর পুরনো রেকএর্ড ভাঙলেন যশম্বী

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮৪ রানে অপরাজিত থেকে দলকে লডারহিলে এক দুরন্ত জয় এনে দিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার যশম্বী জসওয়াল। তার বিধ্বংসী ব্যাটিংযের দাপটেই কার্যত এদিন সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি। আর এবার জানা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলে এক অনন্য রেকর্ড গড়েছেন যশম্বী।

টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে কম বয়সে ৭৫ রানের বেশি রান করার রেকর্ড ছিল এতদিন রোহিতের ঝুলিতে। কিন্তু সেই ১৩ বছর পুরনো রেকর্ড নিজের ঝুলিতে নিয়ে নিলেন যশম্বী। ভারত অধিনায়ক এই রেকর্ড গড়েছিলেন যখন তার বয়স ছিল ২৩ বছর ৭ দিন। আর যশম্বী ৭৫-এর বেশি রান করেন মাত্র ২১ বছর ২২৭ দিনের মাথায়। তাই এখন এই রেকর্ডের শীর্ষে চলে গিয়েছেন যশম্বী। আর দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

এছাড়া এই রেকর্ডের তৃতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি এই রেকর্ড ছুঁয়েছেন ২৩ বছর ১৪৮ দিনের মাথায়। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না ও ঈষাণ কিষাণ। প্রসঙ্গত, এদিন যশম্বীর ঝোড়ো ইনিংসের ভূয়সী প্রশংসা করেছে গোটা ক্রিকেট বিশ্ব। শেষ ম্যাচে জিতে সিরিজ নিজেদের পকেটে পুরতে পারে কিনা ভারত, এখন সেটাই দেখার।

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতার কাছেই ছোট্ট বৃন্দাবন! ঘুরে আসুন জোকার স্বামীনারায়ণ মন্দির

শ্রীকৃষ্ণের ১৬,১০৮টি বিয়ে! জন্মাষ্টমীতে জানুন আসল সত্য

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?