ছক্কার নয়া রেকর্ড জয়সওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে বদলা। অস্ট্রেলিয়ার পার্থে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের(India Vs Australia Test Series) দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী হয়ে উঠল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ময়দানে ঘুরে দাঁড়াতে না পারার যে হতাশা তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনে এদিনের দ্বিতীয় ইনিংসে তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কারণ ময়দানে দুর্দান্ত পারফর্মেন্সে বাজিমাত করে দিয়েছেন যশস্বী জয়সওয়াল(Yashasvi Jaiswal)। এর আগে প্রথম ইনিংসে ৮ বল খেলে কোনও রান না করেই আউট হয়েছিলেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। কিন্তু দ্বিতীয় ইনিংসে যেন একেবারেই বয়ে গেল বৈপরীত্যের হাওয়া। সেঞ্চুরির অপেক্ষায় থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান এখনও পর্যন্ত ২টি ছক্কা ও ৭টি চারে ১৯৩ বলে ৯০ রান নিয়ে খেলছেন।

আরও পড়ুনঃ ১০০ টাকা করে জমিয়ে পান ২ লক্ষ টাকা, ধনী হওয়ার দারুণ সুযোগ দিচ্ছে ডাকঘর

৪৭তম ওভারের প্রথম প্রথম বলে ছক্কা মেরে তিনি ছুঁয়ে ফেলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। মাত্র ৯টি টেস্ট ম্যাচ খেলেই ৩৩টি ছক্কা মেরেছিলেন ম্যাককালাম। কিন্তু এদিন জয়সওয়াল তাঁর ১২তম টেস্টে ৩৪টি ছক্কা মেরে টপকে যান ম্যাককালামকে। ওপেনার হিসেবে টিমের প্রতি অনেকখানি দায়িত্ব এদিন নিজের কাঁধে তুলে নেন এই তরুণ-তুর্কি। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন কে.এল রাহুল। ফলে প্রথম ইনিংসের ভরাডুবির পর এদিনের ম্যাচের মাধ্যমে সমতায় ফিরেছে ভারত।

আরও পড়ুনঃ উপনির্বাচনে সবুজ ঝড়, গর্তে মুখ লোকালেন টলিপাড়ার লাল ‘নট-নটীরা’

এদিন আরও এক নয়া নজির সৃষ্টি করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় একই ইনিংসে দুই ভারতীয় ওপেনারের পঞ্চাশ ছোঁয়া ইনিংসের দেখা মিলল পাক্কা ৩৮ বছর পর। সর্বশেষ ১৯৮৬ সালে এক টেস্ট ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার তাঁর প্রাপ্ত রান ছিল ১৭২। সুনীলকে যোগ্য সঙ্গত করেছিলেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত, তাঁর প্রাপ্ত রান ছিল ১১৬। অর্থাৎ নতুন প্রজন্ম যে কোনওভাবেই পিছিয়ে থাকতে রাজি নয় তা বেশ বোঝা যাচ্ছে। প্রবীণদের থেকে শিক্ষা নিয়েই নয়া নজির স্থাপনে ব্যস্ত নতুন প্রজন্মের ক্রিকেটাররা। যশস্বীর মতো খেলোয়াড়রাই তাঁর জলজ্যান্ত প্রমাণ।

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

আজ ২২ শে শ্রাবণ বিশ্বকবির মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

এক বছর আগেই মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মহিলার কঙ্কাল

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে