বাবর আজমদের অস্থায়ী কোচ বিশ্বকাপজয়ী ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল মঙ্গলবার বক্সিং ডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামছেন বাবর আজমরা। তার আগেই সোমবার পাকিস্তান দলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ পেলেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইয়াসির আরাফাত। তবে অস্থায়ীভাবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পরে নিউজিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজ খেলতে যাবেন শাহিন আফ্রিদিরা। ওই সিরিজের হাই পারফরম্যান্স হিসাবে ইয়াসির আরাফতকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ভারতের মাটিতে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ভরাডুবির মুখে পড়েছে পাকিস্তান। গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয়েছে। ওই ভরাডুবির জেরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে বাবর আজমকে। দলের কোচ থেকে নির্বাচন প্যানেলেও আমূল বদল এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে পাক দলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমন হেলমট। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে বাবর আজমদের সঙ্গে আর কাজ না করার কথা জানিয়ে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সফরই তার শেষ অ্যাসাইনমেন্ট। অভিজ্ঞ হেলমটের জায়গায় তাই আপাতত এক সিরিজের জন্য ইয়াসিনকে নেওয়া হয়েছে।

ক্রিকেটার হিসাবে দেশের হয়ে দীর্ঘদিন খেলেননি আরাফত। মাত্র ৩টি টেস্ট, ১১ ওয়ানডে ও ১৩টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন। তবে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি। খেলা ছাড়ার পরে কোচিংয়ের সঙ্গে জড়িত হয়ে পড়েন। ইসিবির লেভেল-৪ কোর্স সম্পন্ন করেছেন। ইংল্যান্ডের কাউন্টি দল সারে ও সাসেক্সে কোচিংও করেছেন। এছাড়া নিউজিল্যান্ড ও হংকং জাতীয় দলের কোচিং প্যানেলেও জড়িত ছিলেন।

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের