বাবর আজমের রেকর্ড ভাঙলেন ২২ বছর বয়সী এই পাকিস্তানি ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি : লড়াইটা যখন আত্মমর্যাদা ও ঐতিহ্যের, তখন কে কাকে ছেড়ে কথা বলে। হাড্ডাহাড্ডি লড়াই চলছিল পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হওয়া নওয়াজ খেলেছেন ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস। যে সেঞ্চুরির পথে তুড়ি মেরে ভেঙে দিয়েছেন পাকিস্তানের হয়ে বাবর আজমের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এখন শিরোনামে শুধু নওয়াজ। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারাল পাকিস্তান। ইডেন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল পাকিস্তান। ম্যাচের সেরা হল নওয়াজই।

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৪ বলে শতরান করেন নওয়াজ। ভেঙে দেন বাবর আজমের ৪৯ বলে করা শতরানের রেকর্ড। ইডেন পার্কে নিউজল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। অবাক করা বিষয় হল এই সিরিজেই পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তরুণ এই ওপেনারের। প্রথম দু’টি ম্যাচে শূন্য করার পর তৃতীয় ম্যাচেই রেকর্ড গড়লেন তিনি। নওয়াজ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ১৬তম ওভারের পঞ্চম বলে জেমিসনকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে। এর পরের বল থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি পার করিয়ে নিশ্চিত করেন পাকিস্তানের জয়।

ম্যাচ শেষে নওয়াজ উচ্ছসিত হয়ে বলেন, প্রথম দুই ম্যাচে যে ভাবে আউট হয়েছিলাম, তাতে হতাশ ছিলাম ঠিকই কিন্তু আত্মবিশ্বাস হারায় নি। এই কাজে আমাকে সাহায্য করেছে অধিনায়ক এবং শাদাব(খান)। তারাই আমাকে ভরসা জুগিয়েছিল।আজ আমার লক্ষ্য ছিল এক রান নেওয়া। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম রানটা করার পর অনেকটা চাপমুক্ত হয়ে গিয়েছিলাম।নিজের মত করে খেলতে শুরু করার পর হতাশা কেটে গিয়েছে আমার।

উল্লেখ্য,আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এর আগে দুই শতাধিক রান তাড়ায় দ্রুততম জয় ছিল দক্ষিণ আফ্রিকার। ২০১৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রান দক্ষিণ আফ্রিকা টপকে গিয়েছিল ১৭.৪ ওভারে, মাত্র ২ উইকেট হারিয়ে। এবার এই তকমা পেল পাক-ক্রিকেট।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়