দেশকে গর্বিত করার পুরস্কার! সাকিবকে ‘চোর-চোট্টা’, ‘ডাকাত’ বলে আক্রমণ ইউনূসের প্রেস সচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যাট আর বল হাতে বহুবার পরিত্রাতা হিসাবে দেশকে চরম লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। বহুবার বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম হিসাবেই বিবেচিত হতেন তিনি। অথচ রাজনীতির পাকচক্রে এবার তাঁর কপালেই জুটল ‘চোর-চোট্টা’ ‘ডাকাত’ তকমা। আর সেই তকমা দিয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ইতিমধ্যেই সাকিবকে নিয়ে কুখ্যাত জঙ্গি নেতার মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা থেকে দাঁড়িয়ে সাংসদ হন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ার মাশুল দিতে হয় তাঁকে। মাগুরায় সাকিবের বাড়িতে আগুন ধরিয়ে দেয় জামায়াত সন্ত্রাসীরা। তাঁর বাবাকেও মারধর করা হয়। এমনকি রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় সাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়। ঢাকায় পা রাখলেই টাইগারদের প্রাক্তন অধিনায়ককে গ্রেফতার করা হবে বলে হুমকিও দেওয়া হয়। ফলে গত ১৬ মাস ধরে বাংলাদেশের মাটিতে পা রাখেননি সাকিব।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর)সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশংসায় মুখর হন তিনি। সাংবাদিকদের বলেন ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার। ব্যক্তিগতভাবে খারাপ কি ভাল সেটা অন্য ইস্যু। সেটার জন্য আদালত, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাবো কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’

আসিফের ওই প্রশংসা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন হিযবুত তাহরীর শীর্ষ নেতা তথা রাজাকার মোল্লা ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারী, চোর চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’ শফিকুলের ওই মন্তব্য নিয়ে নিন্দার ঝড় ওঠে।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের