অস্ট্রেলিয়াকে বধ করতে চার স্পিনার? ধোঁয়াশা রাখলেন রোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: আগামিকাল মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের ২৪ ঘন্টা আগেও অজিদের বিরুদ্ধে প্রথম একাদশ কেন হবে তা নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে জল্পনা শুরু হয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে দল খেলছিল তাতে কী কোনও পরিবর্তন করতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

গতকাল রবিবার (২ মার্চ) গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে চার স্পিনার নিয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। ওই চার স্পিনার হলেন কুলদীপ যাদব, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী এবং রবীন্দ্র জাদেজা। ভারতীয় স্পিনারদের ঘূর্ণির ফাঁদে পড়ে ত্রাহি-ত্রাহি রব তুলেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। বরুণ চক্রবর্তীর ভেল্কিতে ২০৫ রানেই গুটিয়ে গিয়েছিলেন মিচেল স্যান্টনাররা। ১০ ওভারে ৪২ রান খরচ করে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আর এক স্পিনার কুলদীপ যাদব ৯.৩ ওভারে ৫৬ রান দিয়ে দুই উইকেট ঝুলিতে পুরেছিলেন। কৃপণ বোলিং করেছিলেন অক্ষর পটেল। তিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট শিকার করেছিলেন। আর রবীন্দ্র জাদেজা ৮ ওভারে ৩৬ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। অর্থা‍ৎ চার স্পিনারই প্রতিপক্ষের ৯ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছিলেন। বাকি উইকেটটি নিয়েছিলেন পেসার হার্দিক পাণ্ড্য।

নিউজিল্যান্ডের মতো অস্ট্রেলিয়ার খেলোয়াড়রাও স্পিনারদের বিরুদ্ধে তেমন স্বচ্ছন্দ নন। ফলে অজি বধেও কী রবিবারের মতো চার স্পিনার নিয়ে নামবেন, তা জানতে চাওয়া হয়েছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে। এ বিষয়ে তিনি ধোঁয়াশা রেখেছেন। রহস্যাবৃত জবাব দিয়েছেন, ‘চার স্পিনারকে দলে নেওয়া নিয়ে এখনও মনস্থির করিনি। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ দেখার পরেই ঠিক করব, কী করব? চার স্পিনারকে দলে নিলেই তো হবে না তাদের সঠিকভাবে ব্যবহারও তো করতে হবে।’ জবাব দেওয়ার সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়ককে খানিকটা উত্তেজিত দেখাচ্ছিল।

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী