শ্রীলঙ্কা:  রনিলকে ভোট দিতে নিষেধ, দেওয়া হচ্ছে খুনের হুমকি

জারি করা হয়েছে জরুরি অবস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় সামনেই প্রেসিডেন্ট নির্বাচন (President Election) । আপাতত দেশ শাসনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রনিল বিক্রমসিংহের ( Ranil Wickremesinghe) হাতে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রম সিংহেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। জনপ্রিয়তার নিরিখে তিনি বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর জয় প্রায় নিশ্চিত বলা যেতে পারে ।

এই আবহে বেশ পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য (MP) পেলেন খুনের হুমকি। শাসকদলের সদস্য যেমন খুনের হুমকি পেয়েছে, বিরোধীদলের (Oppositon) সেই সব সদস্য য়াদের রনিল বিক্রম সিংহের প্রতি সামান্য দূর্বলতা রয়েছে, তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট পদে রনিল বিক্রমসিংহকে ( Ranil Wickremesinghe) ভোট দিলে পরিণতি ভালো হবে না। অনেকেই সিআইডির কাছে অভিযোগ জানিয়েছেন। সিআইডি তদন্ত শুরু করেছে। পার্লামেন্টের সদস্যদের ফোনে হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক (Social media) যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হুমকি-পোস্ট। পোস্টের মূল বক্তব্য রনিল বিক্রমসিংহকে ভোট দিলে মারাত্মক ভুগতে হবে। কে বা কারা সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট করেছে, সিআইডি (CID) তা খতিয়ে দেখছে।

এদিকে, শ্রীলঙ্কায় জারি হয়েছে জরুরি অবস্থা (emergency) । জরুরি অবস্থা জারি করেছেন অস্থায়ী প্রেসিডেন্ট। সোমবার থেকে এই জরুরি অবস্থা কার্যকর হবে। প্রেসিডেন্টের দফতর (President office) থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তা, জনশৃঙ্খলা সুরক্ষা এবং মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে জরুরি অবস্থা জারি করা হল।

গণবিক্ষোভের জেরে দেশ ছেড়ে পালান গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapakse) । প্রথম যান মালদ্বীপ (Maldives) । পরে সেখান থেকে সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে প্রেসিডেন্ট পদে ইস্তফা দেন গোতাবায়া রাজাপক্ষে। স্পিকারের কাছে ই-মেল (E-mail)  করে ইস্তফা পাঠিয়ে দেন।

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলির ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ