বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

Share:

নিজস্ব প্রতিনিধি বারাসত:বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল। উদ্ধার করল ওই কলেজের ছাত্র ছাত্রীরা। লাইব্রেরী বিল্ডিং এর চাবি এতদিন দেওয়া হয়নি। ফলে ঢুকতে পারতেন না তারা। সোমবার চাবি (Key) পেয়ে ঢুকতেই চক্ষু চড়কগাছ ওই কলেজের ছাত্র-ছাত্রীদের। বিল্ডিং এর তিনতলায় একাধিক বেঞ্চ পেতে খাট বানানো হয়েছে।বাথরুমে ও বেঞ্চের নিচে একাধিক জায়গায় ইউজ কন্ডোম (Condom) পড়ে আছে। ছাদের বিভিন্ন প্রান্তে মদের বোতল ছড়াছড়ি। ছাত্র-ছাত্রীরা এই আতঙ্কের পরিবেশ থেকে মুক্ত হতে চান।

তবে কলেজের প্রিন্সিপাল (Principal) জানিয়েছেন, ওই বিল্ডিং দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ফোর্সের কন্ট্রোলে ছিল। অতি সম্প্রতি তারা হাতে পেয়েছে। তবে কি উদ্ধার হয়েছে সেগুলো তারা খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এর আগে ওই ঘরগুলি সব তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের দখলে ছিল। রাজ্য রাজনৈতিক পালা বদলের পর সোমবার তারা ওই ঘরগুলি পুনরুদ্ধার করতে গিয়ে এসব দৃশ্য দেখতে পান।

যা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আপত্তিজনক। এর আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে ছাদের ওপর একটি বিলাসবহুল ঘরের সন্ধান পাওয়া গিয়েছিল।সেখান থেকেও উদ্ধার হয়েছিল কন্ডোম ,অস্ত্র, টাকা ইত্যাদি। এর পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন সরকারি প্রাণ সামগ্রী উদ্ধার হওয়ার সময় একাধিক জায়গা থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে।প্রতিবাদে সরব হন সকলে।

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১২, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের