সল্টলেকে বৃদ্ধের পচা গলা দেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন, কীভাবে মৃত্যু?

Share:

নিজস্ব প্রতিনিধি : সল্টলেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জিডি ব্লকের ৯১ নম্বর বাড়ির দোতালার বাথরুম থেকে বছর ৬২-র বৃদ্ধ তাপস রায়ের দেহ উদ্ধার হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

জানা গিয়েছে, সল্টলেকের জিডি ব্লকের ৯১ নম্বর বাড়িতে থাকতেন তাপস রায়। স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েচে তাঁর। তারপর থেকে সল্টলেকের বাড়িতে একাই ছিলেন তিনি। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর প্রথমে ব্যাঙ্গালোর ও তারপর দিল্লিতে থাকতেন তিনি। বর্তমানে সল্টলেকের ওই বাড়িতে একাই থাকতেন তিনি। কোথাও গেলে প্রতিবেশীদের জানিয়ে যেতেন। কিন্তু মঙ্গলবার থেকেই তাঁকে দেখতে পাওয়া যায়নি বলে জানায় প্রতিবেশীরা। বৃহস্পতিবার প্রতিবেশীরা তাঁকে ফোন করলেও ফোন ধরেননি তিনি। কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। বাড়ি থেকে তিনি বের হননি বলেই জানান প্রতিবেশীরা। ফোন না ধরায়ই সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা খবর দেয় দক্ষিণ বিধাননগর থানায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিণ বিধাননগর থানা পুলিশ আধিকারিকরা। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গোটা বাথরুমে চাপ চাপ রক্ত দেখা যায়। এরপরেই পুলিশ উদ্ধার করেছে বৃদ্ধের দেহ। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় বাথরুমেই পড়েছিলেন তাপস রায়। দেহ উদ্ধার করে আরজি কর হাসপাতালে (RG Kar)ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে। বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের জিডি ব্লকে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫