বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ শিক্ষাবিদ

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক দুর্নীতির অভিযোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের। আগেই মেয়াদ শেষ হওয়ার আগে বেআইনিভাবে বিশ্ববিদ্যালয় ফিক্সড ডিপোজিট ভেঙে প্রায় দু কোটি টাকা তোলার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য,রেজিস্টার ও ফাইন্যান্স অফিসারের বিরুদ্ধে।

আবেদনে বলা হয়েছে, বর্তমান উপাচার্যের কার্যকালে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার করে পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়াতেও গুরুতর অনিয়ম হয়েছে বলে দাবি। এই মামলা দায়ের করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন অধ্যক্ষ অভিজিৎ মিত্র। আবেদনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস হেরিটেজ ক্যাম্পাস হিসেবে স্বীকৃত। ফলে সেখানে স্ক্র্যাপ বা অন্য কোনো সামগ্রী বিক্রি করতে হলে রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সেই নিয়ম মানেনি বলেই অভিযোগ। ২০২৩ সালের অডিট রিপোর্টে এজি বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার আর্থিক অনিয়মের কথা উল্লেখ করলেও তা নিয়ে উপাচার্য বা ফাইন্যান্স অফিসার কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

আরও পড়ুন: পথ কুকুর নিয়ে মন্তব্যের জন্য মানেকা গান্ধিকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অভিযোগ, ২০২৫ সালে পদোন্নতির ক্ষেত্রে এমন কিছু পদ তৈরি করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের কাঠামোতেই নেই। একই দিনে এক অবসরপ্রাপ্ত কর্মীকে দুটি ভিন্ন বেতনে দুটি পদে নিয়োগ করা হয়েছে এবং তাঁর পেনশনও চালু রাখা হয়েছে। যা রাজ্য সরকারের ২০১৭ সালের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে।

এই বিষয়ে অভিজিৎ মিত্র বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয় কার্যত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন ও শিক্ষা দপ্তরকে একাধিকবার লিখিতভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ হয়নি বলেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন।

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?